বরিশাল না কুমিল্লা, কে জিতবে বিপিএল শিরোপা?

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫ পিএম

বিপিএল সিজন এইট শেষের পথে, বাকি শুধু মেগা ফাইনাল। ফরচুন বরিশাল নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স কার ঘরে যাবে বিপিএল শিরোপা? উত্তর দেয়া কঠিন। 

দুদলের শেষ অনুশীলনের মাঝে ফটোসেশনে না থেকে আলোচনায় সাকিব আল হাসান। লোকালরা তো বটেই অনবদ্য ফর্ম আলোচনায় রেখেছে দু’দলের ফরেন রিক্রুটদেরও। 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএল আসরের।

মেগা ফাইনালের আগে বৃহস্পতিবার শেষবারের মতো ড্রেস রিহার্সাল, একদিন আগেই ম্যাচ খেলা ভিক্টোরিয়ান্স নির্ভার, অনুশীলনটা তাই ঐচ্ছিক। বিপরীতে ফরচুন বরিশাল জয়ের সুপারসনিক গতিটাকে আরো বেগবান করার প্রত্যয়ে সিরিয়াস।

স্বপ্নের ট্রফি, শ্রেষ্ঠত্বের স্মারক। বরিশালের নামে বিপিএলে ফ্র্যঞ্চাইজি এসেছে বহুবার তবে শিরোপা অধরা। 

আর কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি ফাইনাল খেললেই চ্যাম্পিয়ন। তবে সিজন এইটে সব হিসাব হবে ম্যাচ শেষে। ফাইনালের আগে শেষ বেলায় নতুন আলোচনায় সাকিব। পূর্ব নির্ধারিত ফটোসেশনে ছিলেন না আসরের সবচেয়ে বড় তারকা।

সাকিবের অনুপস্থিতি বরিশালের প্র্যাকটিসের আবেদন কমিয়েছে। তবে একজন কিন্তু আপন আলোয় উজ্জ্বল। মুনিম শাহরিয়ার। ৫ ইনিংসে ১৭৮ রান, স্ট্রাইক রেট ১৬২ ছুঁই ছুঁই। বরিশালের ইনিংসের গতিপথ নির্ধারণ করে দেন চলতি আসরের সবচেয়ে বড় আবিষ্কার।

অন্তত ১০০ রান করা লোকাল ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ফরচুন স্টারের।

আরও পড়ুন: নারিন ঝড়ে চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা

দুদল চলতি বিপিএলে তিনবার মুখোমুখি হয়েছে। টানা সাত ম্যাচ জেতা বরিশাল জয়ের সংখ্যায় এগিয়ে। সুজন কিংবা সালাউদ্দিনের অতীত ভাবার সময় কোথায়, দুই মাস্টারমাইন্ড জানেন খেলাটা যতটা ব্যাট বলের তার চাইতে ঢের গুণ বেশি মস্তিস্কের।

অপশনাল প্র্যাকটিসে ভিক্টোরিয়ান্সের মূল ক্রিকেটাররা নেই। তিন ফরেন রিক্রুট নারিন, ডু প্লেসি আর মঈন আলী দলটার মূল শক্তি। 

ফাইনালে আরো একবার ব্যবধান গড়ে দিতে পারে ভিক্টোরিয়ান্স ট্রায়ো। বিপরীতে নামে কিংবা ভূমিকায় কম না বরিশালের গেইল, ব্রাভো আর মুজিবুর রহমানরা। 

ফাইনাল যেনো রোমাঞ্চের সব রসদ নিয়ে অপেক্ষায়। বিপিএল সিজন এইটের পর্দা সামতে এক ম্যাচের অপেক্ষা। নানা না পাওয়ার আসরে ফাইনালের মঞ্চে দুই সেরার লড়াই সবচেয়ে প্রাপ্তি।



বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর