ওয়ার্নকে অচেতন দেখতে পান তিন বন্ধু, তারপর…

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৩:০১ পিএম

কো সামোই। ফুকেট আইল্যান্ডের পর থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ। নিজের প্রাইভেট ভিলায় বন্ধুদের সাথে ছুটি কাটাচ্ছিলেন স্পিনের কিংবদন্তী শেন ওয়ার্ন। কে জানতো ক্রিকেট দুনিয়ার সবেচেয়ে বড় দুঃসংবাদগুলোর একটা আসবে ওখান থেকেই।

ক্রিকেট খেলেছেন টানা ১৫ বছর। অবসর নেয়ার বেশ আগে থেকেই নিজেকে নিয়ে গেছেন কিংবন্দন্তির কাতারে। লেগস্পিন ব্যাপারটাকেই রীতিমতো করে তুলেছিলেন ফ্যাশনেবল। তাই তো শেন ওয়ার্ন যুগের আগের আর পরের ক্রিকেটের মধ্যে ফারাক অনেকটা।

খেলা ছেড়েছিলেন ওয়ার্ন, তবে ক্রিকেটকে ছাড়েননি। ওয়ার্ল্ডকাপ থেকে বিগব্যাশ সব খানেই ভাষ্যকার কিংবা ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে ছিল অবাধ বিচরণ।

বিশ্বের এক থেকে আরেক প্রান্তে নিয়ত ছুটে চলার ফাঁকে পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের আর কতোটাই বা সময় দিতে পারতেন। 

এর মধ্যেও অবশ্য একটা ফাঁক এবারে বের করেছিলেন ওয়ার্ন। তিন বন্ধুর সাথে ছুটি কাটাতে গিয়েছিলেন থাইল্যান্ডের সেই কো সামুইতে। প্রাইভেট ভিলায় সব চলছিল ঠিকঠাক।

কিন্তু শুক্রবার তাকে ডিনারের জন্য ডেকে পাওয়া যাচ্ছিল না। এরপর শেন ওয়ার্নকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখা যায়। 

কার্ডিয়াক অ্যারেস্ট সন্দেহে ওয়ার্নকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করেন তার বন্ধুরা। প্রায় মিনিট বিশেকের চেষ্টার পরেও কোনো সাড়া না পেয়ে অ্যাম্বুলেন্স ডাকা হয়।

ইমারজেন্সি রেসপন্স টিম এসে কিছুক্ষণ চেষ্টার পর তাকে নিয়ে যায় থাই ইন্টারন্যাশনাল হসপিটালে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ক্রিকেট দুনিয়ার এই মহাতারকা।

আরও পড়ুন: ভালো শুরু করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ

মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি, তবে হার্ট অ্যাটাকের সম্ভাবনাই সবচেয়ে জোরালো। আসলে কী হয়েছিল তাতে অবশ্য এখন আর খুব বেশি কিছু যায় আসে না, ওয়ার্ন তো আর ফিরবেন না।

৫২ বছর বয়সী সাবেক এই অজি ক্রিকেটার মোটামুটি সুস্থ জীবনই যাপন করছিলেন। তার এই হঠাৎ চলে যাওয়ার শোক তাই ক্রিকেট যেকোনো অনুরাগীর জন্যই মেনে নেয়া শক্ত।


একাত্তর/আরএ

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে ১২৩ রানে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই জয়ে সিরিজে ২-০'তে এগিয়ে গেলো অজিরা।
লাখো ভক্তের উপস্থিতিতে হবে শেন ওয়ার্নের শেষকৃত্য। মেলবোর্নের ঐতিহ্যবাহী এমসিজি স্টেডিয়ামকে বেছে নেয়া হয়েছে এই নায়ককে বিদায় জানানো জন্য। এমসিজি স্টেডিয়ামে ওয়ার্নের অনেক কীর্তি। এই মাঠের বাইশ...
অস্ট্রেলিয়ান স্পিনকিংবদন্তী শেন ওয়ার্নের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে থাই পুলিশ।সোমবার (৭ মার্চ) ময়নাতদন্ত শেষে থাই পুলিশ এ তথ্য জানিয়েছে। একজন সিনিয়র থাই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,...
শেন ওয়ার্ন। ক্রিকেট দুনিয়ার অন্যতম বর্ণময় চরিত্র তিনি। লেগ স্পিনের যাদুতে যেমন মোহিত করতেন, তেমনি মাঠের বাইরের কারণেও বারবার শিরোনামে আসতেন তিনি।ওয়ার্নের বিষাক্ত লেগ স্পিনে টেস্ট ক্রিকেটেই জীবন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর