স্বাভাবিক মৃত্যু হয়েছে ওয়ার্নের: ময়নাতদন্ত রিপোর্ট

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৯:০১ পিএম

অস্ট্রেলিয়ান স্পিনকিংবদন্তী শেন ওয়ার্নের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে থাই পুলিশ।

সোমবার (৭ মার্চ) ময়নাতদন্ত শেষে থাই পুলিশ এ তথ্য জানিয়েছে। একজন সিনিয়র থাই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। স্বাভাবিক মৃত্যুই হয়েছে ওয়ার্নের। 

জানা গেছে, ছুটি কাটাতে নিজ দেশ অস্ট্রেলিয়া থেকে থাইল্যান্ড গিয়েছিলেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। 

শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে ৫২ বছর বয়সী ওয়ার্নের আকস্মিক মৃত্যু হয়। এক বিবৃতিতে থাই ডেপুটি ন্যাশনাল পুলিশের মুখপাত্র কিসানা পাথানাচরন বলেন, আজকে তদন্তকারীরা ময়নাতদন্ত রিপোর্ট পেয়েছেন। যেখানে চিকিৎসকদের মতামত হলো, মৃত্যু স্বাভাবিক। 

তিনি আরও বলেন, তদন্তকারীরা আইনের সময়সীমার মধ্যে প্রসিকিউটরদের জন্য ময়নাতদন্তের ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ দেবেন।


একাত্তর/এআর

লাখো ভক্তের উপস্থিতিতে হবে শেন ওয়ার্নের শেষকৃত্য। মেলবোর্নের ঐতিহ্যবাহী এমসিজি স্টেডিয়ামকে বেছে নেয়া হয়েছে এই নায়ককে বিদায় জানানো জন্য। এমসিজি স্টেডিয়ামে ওয়ার্নের অনেক কীর্তি। এই মাঠের বাইশ...
কো সামোই। ফুকেট আইল্যান্ডের পর থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ। নিজের প্রাইভেট ভিলায় বন্ধুদের সাথে ছুটি কাটাচ্ছিলেন স্পিনের কিংবদন্তী শেন ওয়ার্ন। কে জানতো ক্রিকেট দুনিয়ার সবেচেয়ে বড় দুঃসংবাদগুলোর একটা...
শেন ওয়ার্ন। ক্রিকেট দুনিয়ার অন্যতম বর্ণময় চরিত্র তিনি। লেগ স্পিনের যাদুতে যেমন মোহিত করতেন, তেমনি মাঠের বাইরের কারণেও বারবার শিরোনামে আসতেন তিনি।ওয়ার্নের বিষাক্ত লেগ স্পিনে টেস্ট ক্রিকেটেই জীবন...
নিজের প্রথম অ্যাশেজ টেস্টে ১৯৯৩ সালে ওল্ড ট্রাফোর্ডের মাঠে নেমেছিলেন শেন ওয়ার্ন। আর প্রথম বলেই বাজিমাৎ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন ২৩ বছর বয়সী সেই তরুণ ক্রিকেটার। 'গ্যাটিং বল' নামে খ্যাত...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর