পিএসজিতেই এমবাপ্পের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা বেশি!

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৩:৫০ পিএম

পিএসজিতেই এমবাপ্পের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লি গ্রায়েট। তিনি কিলিয়ান এমবাপ্পেকে পিএসজির সাথে চুক্তি নবায়নের অনুরোধ জানিয়ে বলেন, ফ্রান্সে থাকলেই কেবলমাত্র এই তরুণ স্ট্রাইকার তার স্বপ্ন পূরণ করতে পারবেন।

লি গ্রায়েটের মতে  ফরাসি এই খেলোয়াড়ের বিশ্বের অন্য যেকোন দলের তুলনায় পিএসজিতে থাকলেই ব্যালন ডি’অর জয় করা সহজতর হবে।

বেশ কিছুদিন ধরেই রিয়াল মাদ্রিদ এমবাপ্পের ব্যপারে আগ্রহ দেখিয়ে আসছিল। গত মৌসুমে বেশ কয়েকবার তার সাথে চুক্তির প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও সফল হতে পারেনি গ্যালাকটিকোরা।

স্থানীয় গণমাধ্যমে লি গ্রায়েট বলেন, আমি চাই কিলিয়ান প্যারিসেই থাকুক। ফরাসি ফুটবলের জন্য বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড়কে ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। এমনকি তার মাধ্যমে ফরাসি লিগও সমৃদ্ধ হবে। অন্য যেকোন দলের  তুলনায় পিএসজিতে থাকতে পারলে তার জন্য ব্যালন ডি’র জয় করাটা সহজ হবে। যখন কোন খেলোয়াড় ক্লাব পরিবর্তন করে তখন তার নতুন পরিবেশের সাথে মানিয়ে নেবার জন্য সময় ব্যয় করতে হয়। পিএসজি এখনো বিশ্বের অন্যতম সেরা ক্লাব বলেই আমি বিশ্বাস করি।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

এদিকে গত রোববার মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ৩-০ গোলের পরাজয়ের পর এমবাপ্পে তার হতাশা ব্যক্ত করেছেন। এ সময় এমবাপ্পে বলেন, ‘প্রত্যেকের একটাই লক্ষ্য দশম লিগ শিরোপা জয় করা। বাকি কিছুই কারো মাথায় নেই। এমনকি আমরা যদি ৮-০ কিংবা ৯-০ ব্যবধানেও জয়লাভ করি তাহলে সবাই চ্যাম্পিয়ন্স লিগের কথা বলতে থাকে। আমাদের অবশ্যই আরো বেশি পেশাদার হয়ে উঠতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।


একাত্তর/আরএ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর