আইপিএলে চেন্নাইকে উড়িয়ে দিলো দু'বারের চ্যাম্পিয়নরা

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২:৫১ এএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে বড় জয় দিয়ে যাত্রা শুরু করলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। 

আইপিএলের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচে শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভার ৩ বলের মাথায় ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে কেকেআর।

শুরুতে টসে হেরে আগে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। মাহেন্দ্র সিং ধোনির অর্ধশতকের ওপর ভোর করে ৫ উইকেটে ১৩১ রানের সংগ্রহ দাঁড় করায় চেন্নাই। 

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে ২ উইকেটে ৭৬ রান তুলে নেয় কেকেআর। ওপেনার আজিঙ্কা রাহানে ৩৪ বলে করেন ৪৪ রান। ৬ চার ও ১ ছয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। আরেক ওপেনার ভেঙ্কেটেস আইয়ার করেন ১৬ রান। অন্যদিকে ১৭ বলে ২১ রান করে ফেরেন নিতিশ রানাও। তবে স্যাম বিলিংস ও কেকেআরের নতুন অধিনায়ক শ্রেয়াসের ব্যাটে জয়ের দ্বারপ্রান্তে যায় দলটি।

২৫ রান করা বিলিংস ফিরে গেলেও ২০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস। 

অন্যদিকে চেন্নাইয়ের পক্ষে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ক্যারিবিয়ান বোলার ব্রাভো।

এদিকে শুরু থেকেই চেন্নাইকে চাপে রাখে কেকেআর। দলটির সেরা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়কে শূন্য রানে ফেরান উমেশ যাদব। আরেক ওপেনার ডেভন কনওয়েও ফেরেন মাত্র ৩ রান করে। ২১ বলে ২টি করে চার-ছয়ে ২৮ রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন রবিন উথাপ্পা। চারে নামা আম্বাতি রায়ডু ১৭ রান করে রান আউট হন। 

আরও পড়ুন: পুতিনকে 'কসাই' বললেন বাইডেন

ব্যটিং লাইনের ব্যর্থতার কারণে মাত্র ৬১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। তবে ষষ্ঠ উইকেটে চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক জাদেজা ও সাবেক ধোনি ঘুরে দাঁড়ান। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। 

আইপিএলে ২৮ ইনিংসের খরা কাটিয়ে পর মাত্র ৩৮ বলে ৫০ রান আসে ধোনির ব্যাট থেকে। ৭ চার ও ১ ছয় আসে ধোনির ব্যাট থেকে।   আর একমাত্র ছয়ে ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর:

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৩১/৫ (রুতুরাজ ০, কনওয়ে ৩, উথাপা ২৮, রায়ডু ১৫, জাদেজা ২৬*, দুবে ৩, ধোনি ৫০*; উমেশ ৪-০-২০-২, মাভি ৪-০-৩৫-০, বরুণ ৪-০-২৩-১, নারাইন ৪-০১৫-০, রাসেল ৪-০-৩৮-১)

কলকাতা নাইট রাইডার্স: ১৮.৩ ওভারে ১৩৩/৪ (রাহানে ৪৪ , ভেঙ্কটেশ ১৬, রানা ২১, শ্রেয়াস ২০*, বিলিংস ২৫, জ‍্যাকসন ৩*; তুষার ৩-০-২৩-০, মিল্ন ২.৩-০-১৯-০, স‍্যান্টনার ৪-০-৩১-০, ব্রাভো ৪-০-২০-৩, দুবে ১-০-১১-০, জাদেজা ৪-০-২৫-০)

ম‍্যান অব দা ম‍্যাচ: উমেশ যাদব


একাত্তর/আরবিএস  

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপ ফুটবলের সময় শহরের অলিগলি জুড়ে হলুদ-সবুজ পতাকার জোয়ার, দেয়ালচিত্র আর উন্মাদনা-উচ্ছাস- ভারতের কলকাতার ফুটবল প্রেমীদের এমন নজিরবিহীন ভালোবাসা মন কেড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। আর...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর