রেফারির সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন বার্সার কোচ কোম্যান

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০৮:১৬ পিএম

এল ক্লাসিকোতে রিয়েল মাদ্রিদের কাছে ২-১ গোলের হার সহজভাবে নিতে পারছে না বার্সেলোনা। বিশেষ করে ম্যাচ রেফারির উপর দারুণ চটেছেন বার্সার কোচ রোনাল্ড কোম্যান ও অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে।

দলের একাধিক তারকাকে ডাগ আউটে বসিয়ে রেখেও রিয়েলকে জয়ের পাশাপাশি লা লিগার শীর্ষেও নিয়ে গেছেন কোচ জিনেদিন জিদান। তাঁকে নিয়ে তাই বন্দনায় মেতেছে ফুটবল বিশ্ব। অন্যদিকে আলোচনায় বার্সার কোচও। 

এল ক্লাসিকোর শেষ বাঁশি বাজতেই রেফারির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন কোম্যান। তার অভিযোগ ম্যাচে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তাঁর দলকে। শুধু তাই নয়, অতিরিক্ত সময়েও অনেকটাই কম সময় খেলিয়েছেন রেফারি।

এই নিয়েই ম্যাচের পর স্টেডিয়ামের টানেলে রেফারি সঙ্গে ঝামেলাতেও জড়ান তিনি। একই কারণে রেফারির কাছে ক্ষোভ জানান বার্সা ফুটবলার জেরার্ড পিকেও। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে সেসব ভিডিও।

করিম বেনজিমা এবং টনি ক্রুসের গোলে বার্সাকে ২-১ গোলে হারায় জিদানের শিষ্যরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে মার্টিন ব্রেথওয়েটকে বক্সের মধ্যে ফাউল করেন রিয়ালের মেন্দি। কোম্যানের দাবি, সেটি নায্য পেনাল্টি ছিল। যা থেকে বার্সাকে বঞ্চিত করেছেন রেফারি জেসাস গিল মানজানো। 

শেষ পর্যন্ত রিয়াল খেলোয়াড়রাই তাঁদের নিরস্ত্র করেন। যা নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। এদিকে, এই ম্যাচে গোল পাননি লিওনেল মেসি। এর ফলে শেষ সাতটি এল ক্লাসিকোতে গোল করতে পারলেন না বার্সা রাজপুত্র।






 


শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় পটপরিবর্তন ঘটিয়ে ম্যানচেস্টার সিটির জয়ের মূল কারিগর ও ২০২৪ ব্যালন ডি'অর বিজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছিনিয়ে নিল বার্সেলোনা! ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
স্পেনের বিশ্বজয়ের আনন্দ উদযাপন এবং মাঠের জমকালো সব আয়োজন পুরোপুরি স্তিমিত হওয়ার আগেই আবারও স্প্যানিশ ফুটবলে ডামাডোল বাজিয়ে হাজির লা লিগা। নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বমুকুট ধরে রাখার রেশ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর