আবারও হাসপাতালে কিংবদন্তি ফুটবলার পেলে

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০২:৪০ পিএম

ক্যান্সারের সঙ্গে বেশ আগ থেকেই লড়াই করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। হাসপাতালে ভর্তি হন আবার বাসায় ফেরেন। এবার আবার হাসপাতালে ভর্তি হলেন তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি।

পেলেকে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, পেলের স্বাস্থ্যের অবস্থা ভাল এবং স্থিতিশীল। তাকে আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

২০২১ সালে ৮১ বছর বয়সী পেলের কোলনে টিউমার ধরা পড়ে। সেই বছরেই সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হতে হয় পেলেকে। পরে একই বছরের ৪ সেপ্টেম্বর অপারেশনের মাধ্যমে তার টিউমারটি বাদ দেয়া হয়। তারপর থেকেই প্রতিমাসেই কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। বয়সের ভারে পেলে এখন আর একা চলতে পারেন না। হুইলচেয়ারের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয় তাকে। তবে পেলে মানসিকভাবে এখনো বেশ শক্ত আছেন।

 

একাত্তর/এআর

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর