আবারো চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

আপডেট : ০১ মে ২০২২, ১০:৫১ পিএম

আবারও অধিনায়কত্বের দায়িত্ব পেলেন ভারতের সাবেক নেতা মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন তিনি।

আইপিএলের পঞ্চদশ আসরের শুরুতেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। তার জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক হন রবীন্দ্র জাদেজা। কিন্তু আইপিএলের পঞ্চদশ আসরে এখন পর্যন্ত জাদেজার নেতৃত্বে ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে চেন্নাই।

দলের এমন অবস্থায় চলমান আইপিএলের মাঝপথেই দায়িত্ব ছেড়ে দেন জাদেজা।

চেন্নাই কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নিজের খেলায় মনোনিবেশ করতেই অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ধোনিকে চেন্নাইয়ে অধিনায়ক হবার জন্য অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুন: নেতৃত্ব পেয়েই অ্যান্ডারসন ও ব্রডকে দলে ফেরালেন স্টোকস

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্বে ছিলেন ধোনি। গত আসর পর্যন্ত দলের দায়িত্ব পালন করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। তার অধীনে চারবার আইপিএলের শিরোপা জেতে চেন্নাই।


একাত্তর/আরএ

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর