রিয়ালের অবিশ্বাস্য জয় বিশ্বাস করতে পারছেন না মেসি

আপডেট : ০৫ মে ২০২২, ০৯:১০ পিএম

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ঘটনা এখনও বিশ্বাস করতে পারছেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগ মিলে ৩-৫ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৬-৫ গোল ব্যবধানে রেকর্ড ১৭তম বারের মতো ফাইনালে উঠে লস ব্লাঙ্কোসরা।

আর এমন নাটকীয় ঘটনা ঘটিয়ে রিয়াল যে ফাইনালে উঠে গিয়েছে, সেই কথা নাকি বিশ্বাসই করতে পারেননি লিওনেল মেসি। তিনি ভেবেছিলেন মজা করা হচ্ছে।

তিনি যখন জানলেন করিম বেনজামা তৃতীয় গোলে রিয়াল ফাইনাল উঠে গেছে তখন বলে উঠলেন, তামাশা করা বন্ধ করো তো, এমনটা হতেই পারে না।

ক্যারিয়ারের লম্বা একটা সময় স্পেনের বার্সেলোনায় কাটানো মেসির এমন অবাক হবার বিষয়টি ফাঁস করেছেন তার সাবেত সতীর্থ সার্জিয়ো আগুয়েরো।

চ্যাম্পিয়ন্স লিগের সেমির লড়াই শেষে আর্জেন্টিনার এক সময়ের তারকা কার্লোস তেভেজের সঙ্গে লাতিন আমেরিকার একটি টিভি চ্যানেলে আলোচনায় বসেছিলেন আগুয়েরা।

সেখানেই তিনি জানান, রিয়ালের তৃতীয় গোলের পরেই মেসি তাকে বার্তা পাঠান। লেখেন, ‘মজা করা বন্ধ করো। এটা কখনও সত্যি হতে পারে না।’

আগুয়েরো তাকে পাল্টা বার্তা পাঠিয়ে জানান, এটাই সত্যি। কিছু দিন আগে মেসি নিজেই রিয়ালের প্রত্যাবর্তন চোখের সামনে দেখেছেন।

আরও পড়ুন: নিলামে বিশ্বরেকর্ড ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গডে’র জার্সির

প্রি-কোয়ার্টার ফাইনালে প্যারিসে গিয়ে হারার পর ফিরতি পর্বে ঘরের মাঠে তাদের ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। হ্যাটট্রিক করেছিলেন করিম বেঞ্জেমা।

লায়োনেল মেসি মাঠে থেকেও কিছু করতে পারেননি। বার্সেলোনায় খেলার সময়েও রিয়ালকে কাছ থেকে দেখেছেন তিনি।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর