চিকিৎসার জন্য তাসকিনের লন্ডন যাত্রা

আপডেট : ০৬ মে ২০২২, ০৩:০০ পিএম

দীর্ঘদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ ক্রিকেট দলের স্পিডস্টার তাসকিন আহমেদ। এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে চিকিৎসার জন্য শুক্রবার (৬মে) লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।

শুক্রবার সকালে দেশ ছাড়েন তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন এই গতি তারকা। লন্ডনে যাওয়ার আগে সমর্থকদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘আপনাদের প্রার্থনায় রাখুন।’

লন্ডনে তাসকিনের জন্য আগে থেকেই অপেক্ষা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তার তত্বাবধানে সেখানকার অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সারবেন তাসকিন।

কাঁধের চিকিৎসার কারণে গত দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফেরেন তাসকিন। একই কারণে খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি তাকসিনকে। বর্তমান অবস্থা বিবেচনায় দ্বিতীয় ও শেষ ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা কম।


একাত্তর/এসএ

আবারো টেস্টে ফেরার জন্য প্রস্তুত তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের দরে দেখা যাবে এই স্পিডস্টারকে।
চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন জাতীয় দলের এই জনপ্রিয় ক্রিকেটার। এজন্য দলের হয়ে বেশ কয়েকটি সিরিজও মিস করেন তিনি।সোমবার বিকেলে...
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দুইবার সুযোগ পেয়েও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। অবিক্রিত রয়ে গেলেন তিনি। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো...
অবহেলার কারণে কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আট চিকিৎসক ও নার্সের বিচার করা হবে। বুধবার (২৩ জুন) আর্জেন্টিনার এক বিচারক এই আটজনের বিরুদ্ধে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর