চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন তামিম

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৮:৫১ পিএম

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন জাতীয় দলের এই জনপ্রিয় ক্রিকেটার। এজন্য দলের হয়ে বেশ কয়েকটি সিরিজও মিস করেন তিনি।

সোমবার বিকেলে দেশে ফিরে তামিম গণমাধ্যমের সাথে কথা না বলে শুধু হাত নেড়েই বিমানবন্দর ছাড়েন।

লন্ডনে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তামিমের মেরুদণ্ডের লাম্বার ফোর ও লাম্বার ফাইভের সংযুক্ত ডিস্কে দু’টি ইনজেকশন দেয়া হবে।

গত বৃহস্পতিবার প্রথম ইনজেকশন নেন তামিম। আর শুক্রবার নিয়েছেন দ্বিতীয় ইনজেকশন।

দেশে ফিরে বিশ্রামে থাকবেন তামিম। দুই সপ্তাহ পর অনুশীলনে ফিরবেন তিনি। তবে, আবারও যদি ব্যথা অনুভব করেন তাহলে আরও একটি ইনজেকশনের প্রয়োজন হবে তার।

আরও পড়ুন: স্পেনকে ৪-০ গোলে হারাল জাপান

এই ইনজুরির জন্য অস্ত্রোপচার করানোর সুযোগ ছিলো তামিমের। কিন্তু তখন পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগতো। তাই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দু’টি টুর্নামেন্টের আগে অস্ত্রোপচারের ঝুঁকি নেননি বাঁ-হাতি ড্যাশিং ওপেনার।


একাত্তর/আরএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর