চলচ্চিত্র প্রযোজনায় আসছেন মহেন্দ্র সিং ধোনি

আপডেট : ১৩ মে ২০২২, ০৭:১৩ পিএম

ক্রিকেট মাঠের বাইজ গজ থেকে এবার চলচ্চিত্র প্রযোজনায় নামছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। শিগগিরই তামিল একটা সিনেমার মাধ্যমের প্রযোজকের খাতায় নাম লেখাচ্ছেন ধোনি। ধোনির প্রথম সিনেমার নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার নয়নতারা।

বৃহস্পতিবার (১২ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল শেষ হওয়ার পরে সিনেমা প্রযোজনার বিষয়ে বিশাল ঘোষণা করা হবে বলে জানা গেছে। ঘোষণার আগে সিনেমার জন্য শক্তিশালী একটি টিম গড়ছেন তিনি। প্রথম সিনেমার নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার নয়নতারা।

এর আগে, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ধোনির জীবন কাহিনী নিয়ে এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি নামের একটি সিনেমা। বহুভাষায় মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এতে ধোনির চরিত্রে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত। তার সঙ্গে ছিলেন, দিশা পাটানি এবং কিয়ারা আদভানি।


একাত্তর/এসএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর