ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি উদযাপন

আপডেট : ২৩ মে ২০২২, ০৪:৫৪ পিএম

স্বপ্ন নিয়ে শুরু হওয়া ঢাকা টেস্ট শুরুতেই যখন দুঃস্বপ্নে পরিণত তখন মাঠে আসেন লিটন দাস। রানের খাতায় তখন সংগ্রহ মাত্র ২৪ রান, আর এরই মধ্যে সাজঘরে ফিরেছেন তামিম, সাকিম, মুমিনুলসহ পাঁচজন।

মাথায় ইনিংস গড়ার চাপ নিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক তুলে নিয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

৯৬ বলে অর্ধশতক পূর্ণ করার পর শতক ছুঁয়েছেন ১৪৯ বলে।

ইনিংসের ৬৩তম ওভারে শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোকে ব্যাকওয়ার্ড লেগে খেলে এক রান নিতে চেয়েছিলেন তিনি, তখন ৯৮ রানে ব্যাটিং করছিলেন লিটন। তবে সেটি ওভার থ্রোতে ৪ হয়। সাকুল্য ৫ রান পান লিটন। এতেই সেঞ্চুরি পূরণ করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এই শতকের পথে কোনো ওভার বাউন্ডারি না থাকলেও চারের মার রয়েছে ১৪টি।

তবে একই পথে হাঁটছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। লিটনকে সঙ্গ দিচ্ছেন সমানতালে। ১১টি বাউন্ডারিতে ৮৭ রানে অপরাজিত আছেন মুশফিক।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ পাঁচ ইউকেটে ২২০ রান। লিটন ১১৩ এবং মুশফিক ৮৭ রানে অপরাজিত আছেন।

আরও পড়ুন: ছয় মিনিটের ঝড়ে ম্যান সিটির শিরোপা জয়

টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়।

এরপর অভিজ্ঞ তামিম ইকবালও বেশিক্ষণ টিকতে পারেননি। আসিথা ফার্নান্ডোর বলে লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন এই ওপেনার (০)।

মুমিনুল হক আরও একবার আউট হয়েছেন দশের নিচে। ৯ রান করে আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ নিয়ে টানা ছয় ইনিংসে দশের নিচে সাজঘরে ফিরলেন তিনি।

আত্মবিশ্বাসী দেখাচ্ছিল নাজমুল হোসেন শান্তকে। কিন্তু মুমিনুল ফেরার পরের ওভারেই রাজিথা বোল্ড করেন বাঁহাতি এই ব্যাটারকে (৮)।

পরের বলে এলবিডব্লিউ হন সাকিব আল হাসান (০)। রিভিউ নিয়েছিলেন, কিন্তু আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাক পান সাকিব। 


একাত্তর/এসি

ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর