শ্রীলঙ্কাকে ২৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

আপডেট : ২৭ মে ২০২২, ০২:০২ পিএম

ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনে বিরতি কাটিয়ে দ্বিতীয় সেশনে ফিরে ৮ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ২০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে অলআউট হয়ে গেছে অধিনায়ক মুমিনুল হকের দল। এতে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৯ রানের।

শুক্রবার (২৭ মে) আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস বেশ সাবধানী খেলাই শুরু করেছিলেন। কিন্তু কাসুন রাজিথার নিচু হয়ে আসা বলে পরাস্ত হয়ে দিনের নবম ওভারেই সাজঘরে ফেরেন মুশফিক।

দলীয় ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন সাকিব আল হাসান এবং লিটন দাস। 

ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে লঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে খেলেন সাকিব। স্বভাবসুলভ টেস্ট মেজাজে লিটনও দারুণ সঙ্গ দেয়ায় প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

দুইজনের ১৬৪ বলে ১০৩ রানের এই জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতির পর তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

আসিথা ফার্নান্দোর দারুণ এক ক্যাচে সাজঘরের পথ ধরেন লিটন দাস। তার পরপরই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: কঠিন পরীক্ষায় বাংলাদেশ, উইকেট আগলে রাখাই এখন আসল চ্যালেঞ্জ

৩২ মাস পর দলে ফেরা মোসাদ্দেকও উইকেটে খুব বেশি সময় কাটাতে পারেননি। রমেশ মেন্ডিসের বলে ফেরেন তিনি।

এরপর খুব বেশি সময় মাঠে টিকে থাকতে পারেনি তাইজুল ইসলাম। খালেদ আহম্মেদ।

শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ইবাদত হোসেইন।

পঞ্চম দিনের সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫০৬

বাংলাদেশ ২য় ইনিংস: ৫৫.৩ ওভারে ১৬৯


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর