রিয়ালের অসাধারণ জয়ের নায়ক থিবো কোর্তোয়া

আপডেট : ২৯ মে ২০২২, ১২:১৭ পিএম

রিয়াল মাদ্রিদের ১৪ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়ক বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। ধারাবাহিক পারফরমেন্স তো বটেই, লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে নজর কেড়েছিলেন আলাদাভাবে। 

সেই কোর্তোয়া এখন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। ইংল্যান্ডে নিজের যোগ্য সম্মানটা পাননি বোলে অভিমান ছিল। তবে এবারে প্রমাণ করলেন, প্রাপ্যটা তিনি আদায় করে নিতে জানেন। 

স্ট্রাইকাররা একটা দলকে ম্যাচ জেতাতে পারে। কিন্তু টুর্নামেন্ট জেতাবে ডিফেন্সলাইন। ফুটবল পণ্ডিতদের এমন থিওরিটা প্র্যাকটিক্যালি প্রমাণ করতেই যেন প্যারিসের ফাইনালে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। 

টাইটেল ডিসাইডারে লিভারপুলের চেয়ে রিয়াল মাদ্রিদ ভালো খেলেছে, এমনটা বলবে না পাড় লস ব্ল্যাঙ্কোস সমর্থকও। তবে পার্থক্য গড়ে দিয়েছেন ওই একজন, গোলবারটা আগলে রাখার দায়িত্ব ছিল যার কাঁধে। 

এই রাতে কোর্তয়ার সেভের সংখ্যা ছিল নয়, যেটা যেকোনো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ক্ষেত্রে রেকর্ড। এর আগে পিএসজি আর ম্যানসিটির বিপক্ষে আটটা করে সেভ আছে তার। 

কেবল একটা ম্যাচেই ঝলক নয়, গোটা সিজনেই রিয়ালের প্রাণভোমরা হয়ে ছিলেন কোর্তয়া। ইউসিএল ২০২১-২২ সিজনে ১৪ ম্যাচে তার মোট সেভের সংখ্যা ৬১, যেখানে ফাইনালর প্রতিপক্ষ লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকারের সেভ মাত্র ১৫টা। রক্ষণভাগের এই নিউক্লিয়াস তাই হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের অন্যতম পাওয়ার হাউজও। 

প্যারিসের ফাইনালে নায়ক বনে যাওয়া কোর্তোয়া স্বাভাবিকভাবেই বাগিয়ে নিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ তকমা। ইতিহাসের তিন নম্বর গোলকিপার হিসেবে ম্যাচসেরা হলেন কোনো ইউসিএল ফাইনালের, আগে এমন দৃষ্টান্ত গড়েছেন অলিভার কান আর এডউইন ভ্যান ডার সার। 

শিরোপার জয়ের সাথে সাথে আরও একটা অদ্ভুত সমীকরণ গড়েছেন কোর্তোয়া। ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগেও ফাইনালে খেলেছিলেন, তবে সেটা আতলেতিকো মাদ্রিদের জার্সিতে।

লড়াইটা ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আর এবারে সেই দলটার হয়েই বনে গেলেন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। 

আরও পড়ুন: লিভারপুলকে অবাক করে শেষ হাসি রিয়াল মাদ্রিদের

পারফর্ম করার জন্য কোর্তয়া যে মরিয়া ছিলেন তাতে সন্দেহ নাই। তার কারণটাও জানিয়েছেন ম্যাচের শেষে। সাবেক চেলসি গোলকিপারের মত, এতদিন প্রাপ্য সম্মানটা তিনি পাননি, বিশেষ করে ইংল্যান্ডে। 

এবারের ইংল্যান্ডের ক্লাব লিভারপুলের সাথে টক্কর দিয়ে তবেই মিলেছে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট। ওটার ভারেই এখন নিশ্চয় কোর্তোয়ার মিলবে তার প্রাপ্য মর্যাদাটুকু। 

অনেক গবেষণার পর লিওনেল মেসির পেনাল্টি ট্যাকল করে নায়ক বনে যাওয়া কোর্তোয়ার চেয়ে স্বীকৃত সেরা গোলকিপার এই মুহূর্তে যে আর কেউ নেই। 


একাত্তর/এসজে
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
স্পেনের বিশ্বজয়ের আনন্দ উদযাপন এবং মাঠের জমকালো সব আয়োজন পুরোপুরি স্তিমিত হওয়ার আগেই আবারও স্প্যানিশ ফুটবলে ডামাডোল বাজিয়ে হাজির লা লিগা। নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বমুকুট ধরে রাখার রেশ...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর