বাটলারকে টেস্টে ফেরাতে চান ম্যাককালাম

আপডেট : ২৯ মে ২০২২, ০৮:২৪ পিএম

বামে ব্রেন্ডন ম্যাককালাম ও ডানে জশ বাটলার

টেস্ট ফরম্যাটে উইকেটরক্ষক-ব্যাটার জশ বাটলারকে ফেরাতে চান ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন বাটলার। ১৬ ইনিংসে ৮২৪ রান করেছেন তিনি।

গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে হারের পর দল থেকে বাদ পড়েন বাটলার। সিরিজে ৪ টেস্ট খেলে ৮ ইনিংসে ১০৭ রান করেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্কোরার হবার পরও টেস্ট বাটলারের ব্যাটিং গড় ৩১ দশমিক ৯৪। আগামী সপ্তাহ থেকে ম্যাককালামের জন্মভূমি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে নেই বাটলার। তবে নতুন কোচের প্রথম ম্যাচের দায়িত্বে আসার আগেই দলে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পান, বেন ফোকস ও জনি বেয়ারস্টো।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত ফর্ম প্রদর্শন করেছেন বাটলার। তার ফর্ম আইপিএলের আজকের ফাইনালে রাজস্থানকে শক্তিশালী করেছে। ১৬ ইনিংসে ৪টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিও আছে তার। ব্যাটিং গড় ৫৮ দশমিক ৮৫ এবং স্ট্রাইক রেট ১৫১ দশমিক ৪৭।

আইপিএলে বাটলারের ব্যাটিং পারফরমেন্স সামনে থেকেই দেখেছেন ম্যাককালাম। কারণ কোলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন তিনি। 

টেস্ট ফরম্যাটে বাটলারের কাছ থেকে আরো বেশি কিছু পাবার ব্যাপারে আশাবাদী ম্যাককালাম। তবে ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে  ১০০ ইনিংসে মাত্র ২টি সেঞ্চুরি আছে বাটলারের।

বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত বাটলারকে নিয়ে ম্যাককালাম বলেন, ‘জশ এমন একজন খেলোয়াড় যে কিসা যে কোন ফর্মেটে যেকোন সময় মানিয়ে নিয়ে ম্যাচ বের করে আনার সক্ষমতা রাখে।’

আরও পড়ুন: ইউরোপের নয়া রাজা রিয়ালের কোর্তোয়ার একাল-সেকাল

তিনি আরো বলেন, অবশ্যই এমন কিছু খেলোয়াড় আছেন, যারা অনেক প্রতিভাবান। যারা সুযোগ পেলেই দলের উন্নতি করতে পারে। আপনি যদি টি-টোয়েন্টিতে ভালো হন, তবে সে দক্ষতাগুলো টেস্ট ক্রিকেটে আনতে না পারার কোন কারণ নেই। দেখেছেন গত দুই মাসে আইপিএলে আধিপত্য বিস্তার করেছে তারা।

স্পিনিং অলরাউন্ডার মঈন আলি এবং আদিল রশিদের টেস্ট ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করার ইঙ্গিতও দিয়েছেন ম্যাককালাম। যদিও লাল-বলের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন তারা।


একাত্তর/আরএ

অ্যাশেজ সিরিজে ভরাডুবি এবং দলের ড্রেসিংরুমের সংস্কৃতি নিয়ে নানা প্রশ্ন উঠলেও ব্রেন্ডন ম্যাককালামের ওপরই আস্থা বজায় রাখল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সোমবার ইসিবি নিশ্চিত করেছে যে,...
ইংল্যান্ড টেস্ট  ক্রিকেট দলের নতুন  কোচ হলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।চার বছরের চুক্তিতে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন ম্যাককালাম। ইংল্যান্ড...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর