স্টোকস-ম্যাককালাম জুটিতেই আস্থা রাখলো ইসিবি

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পিএম

অ্যাশেজ সিরিজে ভরাডুবি এবং দলের ড্রেসিংরুমের সংস্কৃতি নিয়ে নানা প্রশ্ন উঠলেও ব্রেন্ডন ম্যাককালামের ওপরই আস্থা বজায় রাখল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সোমবার ইসিবি নিশ্চিত করেছে যে, ক্রিকেটের তিন ফরম্যাটেই ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে থাকছেন ম্যাককালাম। এর পাশাপাশি বেন স্টোকস টেস্ট অধিনায়ক এবং হ্যারি ব্রুক সহ-অধিনায়কের দায়িত্বে বহাল থাকছেন।

দলের ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি’র পদেও কোনো পরিবর্তন আনা হয়নি। মূলত চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হার এবং সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর দলের নেতৃত্ব নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছিল, এই ঘোষণার মাধ্যমে আপাতত তার অবসান ঘটল।

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের প্রস্তুতি এবং খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। বিশেষ করে সহ-অধিনায়ক হ্যারি ব্রুকের নিউজিল্যান্ডে একটি নাইটক্লাব বাউন্সারের সাথে বিবাদে জড়িয়ে পড়া এবং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের দলীয় সংস্কৃতি নিয়ে করা মন্তব্য অস্বস্তি বাড়িয়েছিল।

ছবি: সংগৃহীত
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে খবর বেরিয়েছিল, অধিনায়ক স্টোকস ও কোচ ম্যাককালামের মধ্যো সুসম্পর্কও কিছুটা ফিকে হয়ে এসেছে। তবে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এবং ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেয়ার জন্য ম্যাককালামই সেরা ব্যক্তি। রবার্ট কি’র মতে, হারের মানেই এই নয় যে তারা খারাপ নেতা, বরং দলের প্রয়োজনে 'বাজবল' কৌশলের বিবর্তন ঘটানোই এখন মূল লক্ষ্য।

অধিনায়ক বেন স্টোকস গত তিন মাসকে তার নেতৃত্বের সবচেয়ে কঠিন সময় হিসেবে বর্ণনা করেছেন। কুঁচকির চোটের কারণে জানুয়ারির পর থেকে মাঠের বাইরে থাকা স্টোকস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ব্যর্থতা থেকেই তারা সবচেয়ে বড় শিক্ষা নিয়েছেন এবং ঘুরে দাঁড়াতে তারা বদ্ধপরিকর।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ম্যাককালামের চুক্তি রয়েছে। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ এবং এরপর ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজের মাধ্যমে ইংল্যান্ডের বর্তমান নেতৃত্বকে পুনরায় নিজেদের প্রমাণ করতে হবে। ইসিবি স্পষ্ট করে দিয়েছে, তারা ম্যাককালামের নিজস্ব আক্রমণাত্মক ধরনেই আস্থা রাখছে এবং কোনো অবস্থাতেই নেতৃত্বের ধরনে মৌলিক পরিবর্তন আনতে চায় না।

তথ্যসূত্র: আল জাজিরা

এআরএস
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর