ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ম্যাককালাম

আপডেট : ১২ মে ২০২২, ০৮:৫২ পিএম

ইংল্যান্ড টেস্ট  ক্রিকেট দলের নতুন  কোচ হলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

চার বছরের চুক্তিতে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন ম্যাককালাম। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

এই প্রথমবারের মত আন্তর্জাতিক কোন দলের কোচের দায়িত্ব পেলেন ম্যাককালাম।

ফ্র্যাঞ্চাইজি আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে ম্যাককালামের।

গত অ্যাশেজ ও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ হারের পর কোচের পদ থেকে ক্রিস সিলভারউডকে সরিয়ে দেয় ইসিবি। এরপর জাতীয় দলকে নতুনভাবে সাজাতে সাদা এবং লাল বলের ক্রিকেটের জন্য পৃথক-পৃথক কোচ নিয়োগের পরিকল্পনা করেছিলো ইসিবি। সেক্ষেত্রে সাদা বলের কোচ হবার প্রবল সম্ভাবনা ছিলো ম্যাককালামের। কিন্তু হঠাৎ করে পাল্টে যায় পরিস্থিতি। চমক দেখিয়ে ম্যাককালামকে টেস্ট দলের কোচ করলো ইসিবি।

আরও পড়ুন: মোহামেডানকে তিন গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব

এ ব্যাপারে ইসিবির পরিচালক রব কি বলেন, ব্রেন্ডনকে ইংল্যান্ডের পুরুষ টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। তাকে জানতে এবং খেলা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বুঝতে পারাটা বড় পাওয়া।

তিনি আরো বলেন, আমার বিশ্বাস ব্রেন্ডন ও বেন স্টোকস ভয়ংকর এক অধিনায়ক-কোচ জুটি হতে যাচ্ছে। সময় এসেছে সিট বেল্ট বেঁধে এ যাত্রায় শামিল হওয়া। আমার বিশ্বাস, তার নিয়োগ ইংল্যান্ড টেস্ট দলের জন্য ভালো হবে।


একাত্তর/আরএ

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর