বিচার হবে ম্যারাডোনার আট চিকিৎসাকর্মীর

আপডেট : ২৩ জুন ২০২২, ০৫:৫৪ পিএম

অবহেলার কারণে কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আট চিকিৎসক ও নার্সের বিচার করা হবে। 

বুধবার (২৩ জুন) আর্জেন্টিনার এক বিচারক এই আটজনের বিরুদ্ধে ‘অবহেলাজনিত হত্যাকান্ড’-এর অভিযোগ গঠন করেছেন।

চিকিৎসায় গাফিলতির জন্য বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের নিউরোসার্জন ও ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকুয়ে, একজন সাইকোলোজিস্ট এবং সাইক্রিয়াট্রিস্ট, দুজন চিকিৎসক, দুজন নার্স ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হচ্ছে।

২০২০ সালের নভেম্বরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। প্রায় এক মাস আগে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। 

তার মৃত্যুর কয়েকদিন পর তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। 

২০ সদস্যের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেল গত বছর জানান, ম্যারাডোনার মেডিক্যাল দল 'অনুপযুক্ত, ত্রুটিপূর্ণ ও বেপরোয়া' আচরণ করেছেন। 

আরও পড়ুন: রাশিয়ান সরবরাহ কমায় গ্যাস রেশনিং করবে জার্মানি

আদালত জানিয়েছে, সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হলে ম্যারাডোনার বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যেতো।

২০২৩ সালের শেষদিক থেকে ২০২৪ সালের শুরুর মধ্যে আদালতে তোলা হবে অভিযুক্তদের। অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রত্যেকের আট থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে, যদিও তারা সবাই নিজেকে নির্দোষ দাবি করছেন।


একাত্তর/এসজে

অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর