রাশিয়ান সরবরাহ কমায় গ্যাস রেশনিং করবে জার্মানি

আপডেট : ২৩ জুন ২০২২, ০৫:৩৬ পিএম

রাশিয়ান গ্যাসের সরবরাহ কমে যাওয়ার ফলে গ্যাস সংকট মোকাবেলা করতে জরুরি পরিকল্পনার অংশ হিসেবে গ্যাস রেশনিং করতে চলেছে জার্মানি। 

বৃহস্পতিবার (২৩ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গ্যাস সংকট মোকাবেলায় জরুরি পরিকল্পনার অংশ হিসেবে 'অ্যালার্ম স্টেজ' শুরু করার কথা জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। 

ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে সর্বশেষ দ্বন্দ্বের উদাহরণ এটি। 

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জবাব দিতে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন রবার্ট হ্যাবেক। 

তিনি বলেন, 'গ্যাস সরবরাহ কমিয়ে দিয়ে পুতিন আমাদের ওপর অর্থনৈতিক আক্রমণ করছে। অনিরাপত্তা সৃষ্টি, দাম বৃদ্ধি ও আমাদের সমাজকে বিভক্ত করতে এটি তার কৌশল।' 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী কপ্টার বিধ্বস্তে ছয়জন নিহত

জার্মানদেরকে গ্যাস ব্যবহার কমিয়ে দিতে হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, 'আশা করি শিল্প কারখানায় কখনোই গ্যাস রেশনিং করতে হবে না।' 

উল্লেখ্য, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলে অথবা চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তিন স্তরের জরুরি পরিকল্পনা গ্রহণ করে জার্মানি। গ্যাস রেশনিং এই পরিকল্পনার দ্বিতীয় স্তর। 


একাত্তর/এসজে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর