পেশাদার সাঁতারুকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালেন কোচ

আপডেট : ২৩ জুন ২০২২, ০৬:১৫ পিএম

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চলছে বিশ্ব সুইমিং চ্যাম্পিয়নশিপ। সেখানেই হঠাৎ সুইমিং পুলে অজ্ঞান হয়ে ডুবতে বসেছিলেন মার্কিন শৈল্পিক সাঁতারু আনিতা আলভারেজ। তবে তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচান তারই কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস। 

বুধবার (২২ জুন) এ দুর্ঘটনার পর সুইমিং পুলের পাশেই আনিতাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে স্ট্রেচারে করে সেখান থেকে সরিয়ে নেয়া হয়। 

নারীদের একক ফ্রি সাঁতার প্রতিযোগিতার শেষে অজ্ঞান হয়ে পুলের নিচে তলিয়ে যান আনিতা। সাথে সাথে পুলে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করেন চারবারের অলিম্পিক মেডালিস্ট ফুয়েন্তেস। 

image


স্প্যানিশ সংবাদপত্র মার্কাকে ফুয়েন্তেস বলেন, অন্য কাউকে এগিয়ে আসতে না দেখে তিনি নিজেই আনিতাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। তবে আনিতা এখন এখন ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: বিচার হবে ম্যারাডোনার আট চিকিৎসাকর্মীর

মার্কিন শৈল্পিক সাঁতার দলের ইন্সটাগ্রাম পেইজে এক বিবৃতিতে ফুয়েন্তেস জানান, বৃহস্পতিবার (২৩ জুন) চিকিৎসকদের মূল্যায়নের পর শুক্রবারের দলীয় ইভেন্টে আলভারেজের অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। 

তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত বছরও অলিম্পিক বাছাই ইভেন্টে আনিতা আলভারেজকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন ফুয়েন্তেস। 


একাত্তর/এসজে

মাত্র ১৩ বছর বয়সেই সুইমিং পুলে রাজত্ব কায়েম করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের সাঁতার জাদুকর ইউ জিদি! লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক দুই বছর আগে টোকিও এশিয়ান গেমসে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল...
গত বছর মিউনিখের মাঠে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফুটবলীয় নান্দনিকতার যে প্রদর্শনী প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) দেখিয়েছিল, শনিবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দেখা গেল তার ঠিক উল্টো...
টেক্সাসের খ্যাতনামা 'আয়রনম্যান' প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে লেক উডল্যান্ডসের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাজিলীয় ইনফ্লুয়েন্সার ও অ্যাথলেট মারা ফ্লাভিয়া। হাজার হাজার মানুষের...
প্রথমবারের মতো দাবা অলিম্পিয়াডে যাচ্ছেন ওয়ালিজা ও ওয়াদিফা আহমেদ দুই বোন। সেই সাথে যাচ্ছেন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ারও।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর