হজ পালনে সৌদিতে মুশফিক

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০২:৪৫ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার মুশফিকুর রহিম হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন। 

শনিবার (২ জুলাই) মক্কায় পৌঁছে সামাজিক মাধ্যমে কাবা শরীফের সামনে দাঁড়ানো ছবি দিয়ে করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এর আগে শুক্রবার (১ জুলাই) হজ ফ্লাইটের এক বিমানে সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগ করেছিলেন মুশফিক।

image


জানা গেছে, এবার হজ পালন করার কারণেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি ফর্মে থাকা এই ব্যাটার। সাদা পোশাকে তার অভাব অনুভব করেছে গোটা দল। ইনিংসের মধ্যভাগে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ তিনি। 

এর আগে ওমরাহ পালন করলেও মূল হজ করেননি মুশফিক। হজ পালনের জন্য দুই বছর আগে থেকেই চেষ্টা করছিলেন তিনি। কিন্তু করোনা মহামারির কারণে যেতে পারেননি গত দুই বছর।

এবার করোনার বিধিনিষেধে শিথিলতা আসার পর হজ পালনের সুযোগ হাতছাড়া করেতে চাননি মুশফিক। তাই হজ পালনের জন্য আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে রেখেছিলেন তিনি।


একাত্তর/জো

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার...
টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে পেরেছেন। মুশফিকুর রহিম তাদের একজন।
মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 
হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর