মোসাদ্দেকের নেতৃত্বে শিরোপার লড়াই আজ, ফিরলেন রিয়াদ

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০১:১৩ পিএম

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বদলে গেলো অধিনায়কের দায়িত্ব। আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে সোহানের ছিটকে পড়ায় এবার দায়িত্ব দেওয়া হলো মোসাদ্দেককে। তবে সুখবর ‘বিশ্রাম’ শেষে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ে সফরে বর্তমান টি-টোয়েন্টি দলে মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব বিবেচনায় মাহমুদউল্লাহকে ফেরানো হয়েছে। তৃতীয় ও শেষ ম্যাচে সোহানের জায়গায় তাকেই একাদশে দেখা যেতে পারে।

মাহমুদউল্লাহ স্কোয়াডে ফিরলেও অধিনায়কত্ব সামলাবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই অলরাউন্ডারের নেতৃত্বেই মঙ্গলবার সিরিজের অলিখিত ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায়, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।

সিরিজের প্রথম ম্যাচ ১৭ রানে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় সফরকারীরা। দাপুটে পারফরম্যান্সে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা আনে। সে হিসেবে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে।


একাত্তর/এসি

আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর