বেটউইনার না ছাড়লে সাকিবকে ছাড়ার হুঁশিয়ারি বিসিবির

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৫:০০ পিএম

জুয়াড়ি প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গসংগঠন বেটউইনার নিউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে না সরলে সাকিব আল হাসানকে আর দলে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বোর্ড মিটিং শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবকে আমরা চিঠি দিয়েছি। গতকাল তার উত্তর দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। জানাক আগে। দেখি তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে এইটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সাথে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তার (সকিবের) সম্পর্ক থাকবে না।’

বেটউইনার নিউজের সাথে দুই বছরের চুক্তি করেছেন সাকিব। বিষয়টি জানার পর তারকা অলরাউন্ডারকে চুক্তি বাতিল করতে বলে বিসিবি। 

তাকে লিখিতভাবে জানানো হয়েছে বেটউইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে নিশ্চিত করতে। সেটি জানানোর শেষ সময় ছিল মঙ্গলবার। কিন্তু বুধবার পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিবের দেশে ফেরার কথা ১৪ আগস্ট। কিন্তু এশিয়া কাপের দল ঘোষণার জন্য তত দিন অপেক্ষা করা সম্ভব নয় বলে সাকিবের বর্তমান অবস্থানের ভিত্তিতেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে।

নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেটউইনারের সাথে চুক্তি বাতিল না করলে সাকিবকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করবে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘আমি আগেই বলেছি, এটা মেনে নিতে পারবো না। এই বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো। এখন অন্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবো।’

বাংলাদেশের আইনে এমনিতেই জুয়া নিষিদ্ধ। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিসিবি যে বিজ্ঞাপন দিয়েছে তাতেও উল্লেখ করা আছে, জুয়া সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান বিপিএলে অংশগ্রহণ করতে পারবে না। বোর্ডের এমন কড়াকড়ি থাকায় বেটউইনারের সাথে সাকিবের চুক্তিতে ত্যক্ত-বিরক্ত টাইগার সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞরা।


একাত্তর/এসজে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর