বাবরকে নিয়ে একরাশ প্রশংসা ঝাড়লেন বিরাট

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৩ পিএম

এই সময়ের দুই সেরা ব্যাটার বিরাট কোহলি আর বাবর আজম। ভারত-পাকিস্তানের মধ্যে বৈরিতা আজন্মের হলেও এই ব্যাটারের মধ্যে রয়েছে চমৎকার বন্ধুত্বের সম্পর্ক। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সেই বন্ধুত্বের ঝলক দেখেছে ক্রিকেট বিশ্ব। আরও একবার দেখা গেলো বিরাট-বাবরের বন্ধুত্বের নিদর্শন। 

রোববার (৪ সেপ্টেম্বর) রাতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও বিরাট কোহলি যেভাবে বিপক্ষ অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেছেন, তাতেই আরও একবার সেটা স্পষ্ট। 

image

বিরাট কোহলি কোন ধরনের রাখঢাক না করেই জানিয়েছেন, নতুন কিছু শেখার আগ্রহের ব্যাপারে বাবরের সঙ্গে কারওর তুলনাই হয় না।

বাবরএ শিয়া কাপে ছন্দে  না থাকলেও সেটা মানতে নারাজ বিরাট। তার মতে, বাবর ছন্দেই রয়েছেন। সব ম্যাচেই অর্ধশতক পেতে হবে এমন কথা নেই। 

বাবর আজমকে খুব ভালো ছেলে উল্লেখ করে বিরাট কোহলি বলেন, ওর সঙ্গে কথাবার্তা হলে খুব ভাল লাগে। কতটা ঘনিষ্ঠ আমাদের বন্ধুত্ব, সেটা নিয়ে বিস্তারিত বলতে চাই না।

তিনি বলেন, আমরা একে অপরকে সমীহ করি। বরাবর করতাম। ও সব সময় শেখার জন্য মুখিয়ে থাকে। ২০১৯ বিশ্বকাপে দু’দেশের ম্যাচের পর আমার সঙ্গে কথা বলেছিল। 

তখন থেকেই জানি নতুন কিছু শিখতে ও কতটা উদগ্রীব থাকে। কী ভাবে ও তিনটে ফরম্যাটেই সমান তালে খেলে চলেছে সেটা এর থেকেই বোঝা যায়, যোগ করেন কোহলি। 

দু’দেশের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক কেমন, সেটা নিয়েও মুখ খুলেছেন কোহলি। জানিয়েছেন, খুব সহজেই ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে মিশে যেতে পারেন। 

তার কথায়, ওদের সঙ্গে দেখা হলে খুব ভাল লাগে। ওরাও একই কথা বলে। দুদল একে অপরকে সমীহ করে। মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, মাঠের বাইরে আমরা বন্ধু।


একাত্তর/এআর

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার রাতে এক মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ফাইনালে নবাগত হায়দারাবাদ কিংসমানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগ...
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো মারকুটে ব্যাটার বাবর আজমকেই আবারও পাকিস্তানে ক্রিকেট দলের নেতৃত্বে ফেরানোর তোড়জোড় চলছে। শেষ পর্যন্ত সেই গুজবই সত্যি হলো। মোহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেটে...
বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বাজে পারফর্মেন্সের জন্য শুরু থেকেই চাপে ছিলেন দলটির অধিনায়ক বাবর আজম। সেমিতে উঠতে ব্যর্থ হবার পর তার ওপর চাপ আরও বেড়ে যায়। দাবি ওঠে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে...
বিশ্বকাপের দারুণ খারাপ সময়ে আছে অন্যতম ফেবারিট পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিংয়ের শীর্ষ তিনের একটি হয়ে বিশ্বকাপে খেলতে আসলেও নিজেদের মেলে ধরতে পারছে না বাবর আজমরা।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর