বাবর আজমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ পিএম

বিশ্বকাপের দারুণ খারাপ সময়ে আছে অন্যতম ফেবারিট পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিংয়ের শীর্ষ তিনের একটি হয়ে বিশ্বকাপে খেলতে আসলেও নিজেদের মেলে ধরতে পারছে না বাবর আজমরা। দলের সবশেষ ম্যাচটিতে আফগানিস্তানের কাছে হারের পর পাকিস্তানের উপর এখন বিরাট চাপ।

এমন পরিস্থিতিতে বাবর আজমের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার উমর গুল। তিনি বলেছেন, বাবর দলে অন্য কারও পরামর্শ পছন্দ করেন না। দলে একাধিক জ্যেষ্ঠ খেলোয়াড় থাকার পরও কারও সঙ্গে বোন বিষয় নিয়ে আলোচনায় অনীহা আছে বাবরের।

পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার পর তাদের দলের ভেতরের নানান বিষয় নিয়ে কাটাছেঁড়া চলছে। দলের স্ট্র্র্যাটেজি, স্বজনপোষণ একাধিক বিষয় সামনে আসছে। দলে তরুণ প্লেয়ারের সংখ্যা বাড়ালেও জুনিয়র ও সিনিয়র প্লেয়ারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেনি পাকিস্তান দল। যার ফল দেখা গিয়েছে।

কিছু দিন আগেই পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার জানিয়েছেন, পাকিস্তান দল আর পাঁচটা দলের মত এক হয়ে খেলে না। প্রতি প্লেয়ার নিজের মত করে খেলেন। এবার আরও একধাপ এগিয়ে পাকিস্তান দলের মধ্যে যে বড় ফাটল আছে, সেটা সামনে আনলেন উমর গুল।

পাকিস্তানের মোটামুটি সংগ্রহের জবাব দিতে নামা আফগানিস্তানের ব্যাটসম্যানদের যখন থামানো যাচ্ছিলো না তখন দারুণ বিচলিত অবস্থায় দেয়া যায় বাবর আজমকে। সেই সময় কাকে বল দিলে সাফল্য আসবে বা কোথায় ফিল্ডিং সেট করতে হবে সেই সিদ্ধান্ত নিতে বাবর আজমকে বেশ বেগ পেতে হয়।

সাধারণত দেখা যায়, বাকি দলের ক্ষেত্রে অধিনায়ক সিদ্ধান্ত নিতে না পারলে দলের সিনিয়র প্লেয়াররা এগিয়ে আসেন। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়নি। আর সেই বিষয়টি সামনে আনলেন গুল। তিনি জানান, বাবর এই পরিস্থিতিতে পড়েছে নিজের দোষে। বাবর নিজে চান না অন্য প্লেয়াররা তার কাজে হস্তক্ষেপ করুক।

গুল বলেন, আমি পাকিস্তান দলের সঙ্গে এক সিরিজে ছিলাম। সেসময় দেখেছিলাম ম্যাচের মধ্যে বোলারকে পরামর্শ দিচ্ছেন মহম্মদ রিজওয়ান ও শাদাব খান। তখন বাবর আজম গিয়ে দুই সিনিয়র প্লেয়ারকে বকাঝকা করেন। তিনি থাকতে কেন অন্যরা দলকে পরামর্শ দিচ্ছে সেটা জানতে চান বাবর।

এদিকে পাকিস্তানে গুজব, দলের ব্যর্থতার পর বাবর আজমকে সরিয়ে দেয়ার জোর দাবি উঠেছে। বাবরকে সরিয়ে দেয়া হতে পারে বলে খবর রটেছে। তার জায়গায় সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান বা শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হতে পারে। আরও শোনা যাচ্ছে, ওপেনার ইনামুলকে বাদ দেয়া হতে পারে।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর