এশিয়া কাপের ফাইনালে ফিল্ড আম্পায়ার বাংলাদেশের মুকুল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৩ পিএম

এশিয়া কাপে ক্রিকেটাররা ব্যাট-বলে দাপট দেখাতে না পারলেও নজর কেড়েছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে নজরকাড়া আম্পায়ারিংয়ের কারণে এশিয়া কাপ ফাইনালে মাঠে দায়িত্বে থাকবেন এই আম্পায়ার। 

এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। আর সেই কাপের ফাইনাল ম্যাচে মাঠের আম্পায়ারিংয়ের মত দায়িত্বে থাকছেন বাংলাদেশের আম্পায়ার মুকুল। যদিও এই দায়িত্বকে মোটেও চাপ হিসেবে দেখছেন না তিনি। বরং চ্যালেঞ্জ নিচ্ছেন ভালো করার, পাশাপাশি বেশ রোমাঞ্চিত এই টাইগার আম্পায়ার। 

ফাইনালের আগেরদিন গণমাধ্যমকে মুকুল বলেন, ‘রোমাঞ্চিত অবশ্যই, আসলে চাপ তেমন নেই। বলা যায় চাপটা আমি নিচ্ছি না, বরং বড় এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। কারণ বাংলাদেশের আম্পায়ারদের জন্য এমন সুযোগ কখনো এর আগে এসেছে কিনা আমি জানি না। এমন বড় মঞ্চের ফাইনালে যদি আমি ভালো করতে পারি তাহলে পরবর্তীতে আমাদের দেশের আম্পায়াদের ভবিষ্যতে ভালো অবস্থানে নিয়ে যাবে। এটাই আপাতত আমার কাছে চ্যালেঞ্জ।’

এশিয়া কাপের পূর্ববর্তী ম্যাচের মতো ফাইনাল ম্যাচেও নিজের দায়িত্বের ধারাবাহিকতা বজায় রাখতে চান মুকুল। এ নিয়ে তিনি বলেন, ‘আমি ভালো করলে পরবর্তীতে বাংলাদেশের আম্পায়ারদের জন্য পথটা আরো সহজ হবে। বাকি ম্যাচগুলোর মত আমি ফাইনালেও ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।’

বাংলাদেশ দল এবারের এশিয়া কাপে ফাইনাল ওঠার অনেক আগেই বিদায় নিয়েছে। এরপরও ফাইনালে থাকছে বাংলাদেশ। এই আম্পায়ার বলছেন তারা যখন এমন দায়িত্বে থাকেন মাঠে, সে সময় তাদের নামের সঙ্গেও বাংলাদেশের নাম, পতাকা দুটোই যুক্ত থাকে। সুতরাং ভালো করার দায়িত্বটা আরো বেড়ে যায় তখন।

এ বিষয়ে  ৪৭ বছর বয়সী মুকুল বলেন, ‘সত্যি কথা বলতে আমরা যখন বাইরে আম্পায়ারিং করতে যাই, তখন আমরাও বাংলাদেশের পতাকা বহন করি। এখানে আমার ভালো করার আরো একটি চ্যালেঞ্জ হলো, আমাদের নামের পাশে কিন্তু বাংলাদেশের নামও যুক্ত থাকে। দোয়া করবেন যেনো ফাইনালটাও ভালোভাবে পালন করতে পারি।’

১১ সেপ্টেম্বর রোববার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। রাত ৮ টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 


একাত্তর/এসএ

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সাথে হাতাহাতি ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ার অভিযোগে আর্জেন্টিনার দুই ফুটবলার লেয়ান্দ্রো...
নিউ জার্সির স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপের সিংহাসন হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, অতিরিক্ত সময়ের সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের রেশ শেষ বাঁশি বাজার পর মাঠের বাইরেও...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর