ক্রিকেট কি উর্বশীর প্রেম না প্রচারের হাতিয়ার?

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৩ পিএম

উর্বশী রাউতেলা। বলিউডে তাঁকে একজন সফল অভিনেত্রী বলা যাবে কি না, তা নিয়ে যথেষ্ট তর্ক আছে, তবে উর্বশী আর বিতর্ক যে সমার্থক শব্দ, তা নিয়ে কারও কোনও সন্দেহ নেই।

অভিনয় দিয়ে আলোচনায় থাকতে না পারলেও আইটেম গার্ল হিসাবে পরিচিত উর্বশীকে নিয়ে বিতর্কের রেশ এখন পৌঁছে গিয়েছে ক্রিকেট মহলে।

কখনও ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থের সাথে তো কখনও আবার পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহের সাথে— বার বার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

ঋষভ, নাসিম, হার্দিক পান্ডিয়ার সাথে নিজের নাম জুড়িয়ে ক্রিকেটারের ধ্যানভঙ্গ করছেন উর্বশী, লোকে এমন কথা বলছে। তবে বেশি শোনা যাচ্ছে ঋষভকে জড়িয়ে। 

এই তো মঙ্গলবার একটি সাক্ষাৎকারে উর্বশীকে প্রশ্ন করা হয়েছিল, ঋষভকে কোনও বার্তা দিতে চান? জবাবে তিনি বলেন, জানি না কী বলব...তবু বলতে চাই যে, আমি দুঃখিত খুবই। 

২৪ ঘণ্টা যেতে না যেতেই উর্বশী আবারো বিতর্ক ছড়ালেন। দাবি করলেন, তিনি ঋষভের কাছে নয়, ক্ষমতা চেয়েছেন নিজের ভক্ত ও প্রিয় মানুষদের কাছে।

এর আগে এশিয়া কাপের গ্যালারিতে দেখা গেছে তার সরব উপস্থিতি। খেলার দেখা পাশাপাশি নিজের ইনস্টাগ্রামে গ্যালারি বসে তৈরি করেছেন ভিডিও রিলও। 

অভিনেত্রীর ভক্তরা পাকিস্তানের উঠতি বোলার নাসিম শাহের সাথে তাকে জড়িয়ে একটি ভিডিও তৈরি করেন। যা তিনি শেয়ারও করেন। রটে যায়, নাসিমের প্রতি তাঁর অনুরাগ রয়েছে।

নাসিম শাহ তো জানিয়েই দিয়েছেন, এই মেয়েকে চিনেনই না তিনি এমন খবর ছড়ানোর পর নিজেই আবার বিতর্কিত নিউজ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন উর্বশী।

এমন বিতর্ক নতুন না এর আগেও বলিউড আর ক্রিকেট মহলে শোনা গিয়েছিল, একে অপরের প্রেমে মজেছেন ঋষভ এবং উর্বশী। 

এমনকি তাদের এক সঙ্গে অনেকবার দেখাও গিয়েছে। ২০১৮ সালে তারা প্রেমে জড়িয়েছিলেন এমন বিতর্কও আছে। কিন্তু দুজনের কেউ সে কথা প্রকাশ্যে স্বীকার করেননি।

গুঞ্জন আছে শুধু মাত্র আলোচনায় থাকার জন্য সব সময় ক্রিকেটারদের সাথে নিজেকে জড়াতে ভালোবাসে উর্বশী। তবে নিন্দুকের এসব কথায় কান দিতে নারাজ উর্বশী রাউতেলা। 

একাত্তর/এসজে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর