পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের আলোচিত আম্পায়ার আসাদ রউফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পাক আম্পায়ারের ভাই তাহির জানিয়েছেন, লাহৌরের লান্ডা বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বুকে ব্যথা অনুভব করেন আসাদ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রয়াত হন আসাদ।

এক টুইট বার্তায় পাকিস্তান ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক রমিজ রাজা এ তথ্য নিশ্চিত করে জানান, আসাদ রউফের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। তিনি শুধু একজন ভালো আম্পায়ারই ছিলেন না, তার মধ্যে হাস্যরসেরও অনুভূতি ছিল। তিনি সর্বদা আমার মুখে একটি হাসি রেখেছিলেন এবং যখনই আমি তার সম্পর্কে চিন্তা করি তখনই তা করতে থাকবো। তার মৃত্যুতে তার পরিবারের সমবেদনা। 

আরেক পাকিস্তানি আম্পায়ার আলিম দারের পাশাপাশি রউফও ছিলেন পাকিস্তানের অন্যতম সেরা। ২০০৬ সালে তাকে আইসিসি-র এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়। ৪৭টি টেস্ট, ৯৮টি ওয়ান ডে ও ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। 

আইপিএলে পাক ক্রিকেটারেরা না খেললেও রউফ আইপিএলের ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং এর অভিযোগে উঠলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। একই কারণে তিনি নির্বাসিতও হন।


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর