ইতিহাসের সামনে দাঁড়িয়ে নারী ফুটবল দল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:০১ পিএম

ইতিহাসের সামনে বাংলাদেশের নারী ফুটবল দল। সোমবার নেপালকে হারালেই প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এবারের নারী সাফ চাম্পিয়নশিপে অদম্য বাংলাদেশ।

দলের বোঝাপড়া, সাবিনা-মারিয়াদের পরিণত ফুটবল লাল-সবুজের বড় আত্মবিশ্বাস। অন্যদিকে ঘরের মাঠে দর্শকদের সমর্থন নেপালের শক্তি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায়। 

শিরোপা লড়াইয়ের প্রায় ২৪ ঘণ্টা আগে দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটোসেশন, ফরোয়ার্ড সাবিনার পাশে নেপাল গোলরক্ষক অঞ্জিলা। 

বলা যায় ফাইনালে দুইদলেরই বড় ভরসার জায়গায় এই দুই জন। লাল-সবুজ অধিনায়ক দারুণ ফর্মে, আসরে ৮ গোল কোরে দলকে টেনে নিয়েছেন ফাইনালে। 

আর একটা ৯০ মিনিট, আর একবার মেয়েদের বাজিমাতেই হতে পরে দেশের ফুটবলের নতুন ইতিহাস। সেই ক্ষণেরই অপেক্ষায় সাবিনা, আঁখি, রিতু চাকমা, মনিকা, মারিয়ারা। 

পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের বিপক্ষে। ৬ দেখায় পাঁচবারই হেরেছে বাংলা, একটি ড্র চার বছর আগে। তবে বয়সভিত্তিক পর্যায়ে নেপালের বিপক্ষে পাওয়া একাধিক জয়, আর বর্তমান দলের জয়ধারা, কোচকে যোগাচ্ছে আত্মবিশ্বাস।

দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, বাংলাদেশ সাফ ফুটবল শিরোপা জয়ের লক্ষ্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। দল ফাইনালের জন্য মানসিক ও ফিজিক্যালি ফিট।

নেপালকে খুব শক্তিশালী দল হিসাবে উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাগতিকদের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। তারপরও আমরা চার ম্যাচে দুর্দান্ত  খেলেছি। মেয়েরা ভাল খেলেছে। 

ছোটন বলেন, আমরা  মানসিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ। মেয়েরা লড়তে প্রস্তুত। গোলকিপারসহ রক্ষণে যারা রয়েছে তারা ভাল করছে। আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো।

নেপালের দলটির বড় তারকা ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি, ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকায় ফাইনালে অনিশ্চিত। তবে ঘরের দর্শকদের সামনে ইতিহাস গড়ার হাতছানি স্বাগতিকদেরও।

নেপালের দলনায়ক অঞ্জিলা সুব্বা বলেন, শারীরিক ও মানসিকভাবে আমরা প্রস্তুত। জানি বাংলাদেশ শক্তিশালী দল, তবে আমরাও ঘরের মাঠে তাদেরকে ছাড় দেবো না।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত দিলেন রুবেল

হেড কোচ কুমার থাপা বলেন, বাংলাদেশ এবারের আসরের সেরা দল। টিম স্পিরিট, গোছালো ফুটবল খেলে ওরা ওদের শক্তির জানান দিয়েছে। তবে, ফাইনালে যে কোনো কিছুই ঘটতে পারে। এখানে চাপ ধরে রাখার মতো বিষয় রয়েছে।

নেপালের বৃষ্টি, আর টানা ম্যাচের ক্লান্তি কাটাতে ম্যাচের আগের দিন অনুশীলন করেনি টিম বাংলাদেশ। চোট থাকায় শুরুর একাদশে না থাকার সম্ভাবনা সিরাত জাহান স্বপ্নার।


একাত্তর/এসি


একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর