মাথায় তিন সেলাই নিয়ে বাফুফে ভবনে ঋতুপর্ণা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬ পিএম

হঠাৎ করেই আনন্দের মধ্যে এক টুকরো দুঃসংবাদ। নারী সাফ ফুটবল জয়ী দলের চ্যাম্পিয়ন যাত্রার সময় মাথায় ব্যাথা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। 

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পথে চোট পান এই নারী ফুটবলার। তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। 

বড় কোনো বিপদ হয়নি। ঋতুপর্ণা সুস্থই আছেন। শুধু তাই নয় মাথায় ব্যান্ডেজ নিয়ে সন্ধ্যার পর তিনি মতিঝিলের বাফুফে ভবনে দলের সঙ্গে যোগও দিয়েছেন। 

বনানীতে ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় ছাদখোলা বাসে থাকা ঋতুপর্ণার কপালে ধাতব কিছুর আঘাত লাগে। তাতেই কেটে গিয়ে কপাল থেকে রক্ত বের হতে থাকে তার।

তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে বহরের সাথে থাকা অ্যাম্বুলেন্সে ঋতুপর্ণাকে সিএমএইচ নেয়া হয়। সেখানে তার কপালে তিনটি সেলাই দিয়েছেন চিকিৎসক।

তবে আর কোনো সমস্যা না থাকায় ঋতুপর্ণাকে চিকিৎসার পরই ছেড়ে দেয়া হয়। অ্যাম্বুলেন্সে করেই তাকে বাফুফে ভবনে পাঠিয়ে দেয়া হয়।

এর আগে দুপুর ১টা ৪৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামেন সাবিনা-কৃষ্ণারা। সেখান থেকে ছাদখোলা বাসে খেলোয়াড়দের নিয়ে শোভাযাত্রা বের করা হয়।

বিমানবন্দর থেকে মেয়েদের বহনকারী বাস কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে বাফুফে পৌঁছায়।

একাত্তর/এসজে 

ফিফা বিশ্বকাপের পারদ যত চড়ছে, মাঠের লড়াইয়ের উত্তেজনাও ততটা ডানা মেলছে। নকআউট সব পর্বের মহানাটকীয়তা শেষে ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে বিশ্বজুড়ে...
এবারের বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাতে যখন ব্রাজিল ও জাপান মুখোমুখি হচ্ছে, তখন মাঠের ফুটবল ছাপিয়ে এক চরম বিতর্ক বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচ...
আমেরিকা-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য হলুদ কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা- ফিফা। মঙ্গলবার ফিফা কাউন্সিল এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে,...
বিশ্বফুটবলের মহাকালের মহানায়ক ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের কঠোর সমালোচনা করে তাদের ‘একদল অপেশাদার’ হিসেবে অভিহিত করেছেন আর্জেন্টিনার সরকারি কৌঁসুলিরা। ম্যারাডোনার...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর