এবার ফুটবল খেলতে কাতার যাচ্ছে নারী পথশিশুরা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৭ পিএম

ফুটবল খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত একদল নারী পথশিশু। আগামী ৮ থেকে ১৫ অক্টোবর কাতারের দোহায় স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপে অংশগ্রহণ করবে ১০ জন সুবিধাবঞ্চিত শিশু। 

বাসস জানিয়েছে, কেএফসি’র পৃষ্ঠাপোষকতায় মেয়েদের এ দলটি নিয়ে কাতার যাচ্ছে বেসরকারি সংস্থা লিডো।  

রোববার কেএফসির গুলশান শাখায় দলটির কাছে জার্সি হস্তান্তর করে ট্রান্সকম ফুডস লিমিটেডের এই অঙ্গপ্রতিষ্ঠানটি। এই সময় দোহায় স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপে অংশ নিতে যাওয়া ১০ নারী পথশিশু কোচ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: রহিমার নিখোঁজ নাটকের পুরোটাই সাজানো?

সুবিধাবঞ্চিত এসব শিশুদের উৎসাহিত করে ট্রান্সকম ফুডসের সিইও অমিত দেব থাপা এসময় বলেন, অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসই পারে সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশে যাত্রার শুরু থেকেই কেএফসি আলোকবর্তিকা হাতে সমাজে আশার আলো ছড়াতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য কিছু করতে পেরে আমরা খুবই গর্বিত। ওদের জন্য আরো এমন সুযোগ করে দিতে চায় যা দেশের জন্য গৌরব বয়ে আনবে। ভবিষ্যতে তাদের জন্য আরো অনেক কিছু করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।


একাত্তর/আরবিএস  

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর