চিলিতে স্টেডিয়ামের ছাদ ধসে দর্শক হতাহত

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৯:৪৮ পিএম

চিলির ফুটবল ক্লাব কোলো কোলোর অনুশীলনের সময় স্টেডিয়ামের ছাদের একটি অংশ ধসে পড়ে আহত হয়েছে বেশ কয়েক জন দর্শক। 

সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্লাবটির উন্মুক্ত অনুশীলন সেশন চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামটির গ্যালারিতে নেচে, গেয়ে উল্লাস করছিল শত শত সমর্থক। বেশ কয়েক জন বসেছিল বিজ্ঞাপনের জন্য তৈরি কাঠানোর ওপর। সেটিই একটা পর্যায়ে ভেঙে পড়ে। 

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে কোলো কোলো জানায়, আহত কয়েকজনকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কতজন আহত হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি ক্লাবটি। 

স্থানীয় সংবাদপত্র ‘লা তেরসেরা’র খবর অনুযায়ী, এই ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। 

ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত কাঠামো সম্পূর্ণরূপে সরিয়ে ফেলার কথা জানিয়েছে কোলো কোলো। 

ক্লাবটির উন্মুক্ত অনুশীলন ‘আরেঙ্গাসো’ নামে পরিচিত। এটি তাদের একটি ঐতিহ্য, যেখানে সমর্থকরা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্টেডিয়ামে গিয়ে দলের সমর্থনে উল্লাস করতে পারে। রোববার ডার্বি ম্যাচে ইউনিভার্সিদাদ কাতোলিকার মুখোমুখি হবে কোলো কোলো।


একাত্তর/এসএ

বয়সটা শুধুই একটা সংখ্যা, কথাটা আবার প্রমাণ করলেন কেপ ভার্দির ৪০ বছর বয়সী গোলরক্ষক জোসিমার দিয়াস, যিনি ফুটবল বিশ্বে ‘ভোজিনহা’ নামেই বেশি পরিচিত! সদ্য সমাপ্ত বিশ্বকাপে একটার পর একটা বিষ্ময়কর সেভ...
ফুটবল মানেই শুধু জয়-পরাজয় নয়, ফুটবল মানেই আবেগের চরম বিস্ফোরণ। হিউস্টনের স্টেডিয়ামে সোমবার রাতে ব্রাজিল ও জাপানের লড়াইয়ে ফুটবল বিশ্বের সেই দ্বিমুখী রূপই দেখল পৃথিবী। একদিকে ব্রাজিলের সমর্থকরা যখন...
বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচের বাঁশি বাজার আগেই মাঠের বাইরের রাজনীতি, নিষেধাজ্ঞা আর হুমকির চোটে ফুটবল বিশ্বকাপ রূপ নিয়েছে এক জ্বলন্ত বারুদখন্ডে! ইরান সরকারের তরফ থেকে এবার ফিফাকে এক চরম হুঁশিয়ারি...
আগামী ১৩ জুন থেকে যখন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী বিশ্বকাপের মহারণ দেখার জন্য টিভি পর্দায় চোখ রাখবেন, তখন তাঁরা শুধু খেলোয়াড়দের পায়ের জাদু দেখছেন না; বরং প্রত্যক্ষ করবেন বিশ্বের এক অন্যতম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর