টস জিতে নামিবিয়াকে ব্যাটে পাঠালো এশিয়ান চ্যাম্পিয়নরা

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:২৪ এএম

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরে। উদ্বোধনী ম্যাচটি শুরু হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও নামিবিয়ার। এদিন টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

টস জেতার পর তিনি বলেন, যেহেতু এটি প্রথম ম্যাচ, তাই আমরা আগে উইকেটটা দেখতে চাই। ছেলেরা খুব আত্মবিশ্বাসী এবং নিজ নিজ ভূমিকা জানে। এশিয়া কাপের মতোই আমাদের দলে ভারসাম্য আছে। দুর্ভাগ্যবশত দিলশান মাদুশাঙ্কা শেষ অনুশীলন সেশনে চোট পেয়েছে। দুষ্মন্ত চামিরা এবং প্রমোদ মদুশান আমাদের একাদশে আছে। 

নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস বলেন, আমিও চেয়েছিলাম প্রথমে বোলিং করতে। তবে, আশা করি খুব একটা পার্থক্য হবে না। আমরা ভালো করার জন্য আগ্রহী। মাত্র তিন ম্যাচ। শীর্ষে থাকতে হলে এখনই ভালোভাবে শুরু করতে হবে আমাদের। কন্ডিশন আমাদের বোলিংয়ের জন্য ভালো।

শেষ খবর পাওয়া পর্যন্ত তিন ওভারে ১৬ রান তুলেছে নামিবিয়া। এর মধ্যে তাদের খরচ হয়ে গেছে দুটি উইকেট। ওপেনার মিচেল ভ্যান লিংজেনকে (৩) ফিরিয়েছেন চামিরা এবং আরেক ওপেনার ডিভান লা কুককে (৯) ফিরিয়েছেন মধুসেনা। 

নামিবিয়া একাদশ

ডিভান লা কক, মাইকেল ফন লিংগেন, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, জোহানেস জোনাথন (জেজে) স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্তে চামিরা, প্রামোদ মধুশন, মহেস থিকসানা।


একাত্তর/এসি

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবল ইতিহাসের এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছে তারা। সম্প্রতি...
২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ ১ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে বলে ঘোষনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তবে কত সংখ্যক টিকিট বিক্রি করা হবে তা উল্লেখ করা হয়নি।
আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে একটি বড় চুক্তি সই করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর