শ্রীরাম বললেন সুদিন আর বেশি দূরে নেই

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৯:৪০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলার চেয়ে বাংলাদেশের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে জয় দিয়েই আসর শেষ করা। ভারতের কাছে আগের ম্যাচে হারলেও সাকিবদের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত এক ম্যাচ উপহার দেয়ার। 

ভারতের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন সাকিব আল হাসানরা। অঙ্ক কঠিন হলেও ভরসা রাখছে বাংলাদেশ। অঙ্ক মিলে গেলেই খুলে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমির  দরজা। ভারতের সঙ্গে হারলেও এডিলেডের লড়াই আত্মবিশ্বাস বাড়িয়েছে সাকিবদের। 

বাংলাদেশের ভারতীয় পরামর্শক শ্রীধরন শ্রীরাম বলেন, সেমিফাইনালে যাওয়া আমাদের হাতে না থাকলেও পাকিস্তানকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। সেমিফাইনালে যাওয়া না হলেও পাকিস্তানকে হারিয়েই প্রতিযোগিতা শেষ করতে চান তাঁরা।

তিনি বলেন, পাকিস্তান খুবই ভাল দল। নিউজিল্যান্ডে দুটি ম্যাচেই ওদের বিরুদ্ধে জেতার সুযোগ ছিলো আমাদের। পাকিস্তান আমাদের শক্তি-দুর্বলতা জানে। আমরাও ওদেরটা জানি। দুদলের ভাল লড়াই হবে বলে মনে করছি আমরা। খেলা হবে- এটাই আসল কথা। 

ভারতের সঙ্গে ম্যাচ নিয়ে শ্রীরাম বলেন, আগে যদি কেউ বলত, ভারতের কাছে পাঁচ রানে হারবে বাংলাদেশ, তা হলে কি কেউ বিশ্বাস করতো। অথচ, আমরা ভারতকে হারানোর মতো জায়গায় চলে গিয়েছিলাম। শুধু ফিনিশিং লাইনটা স্পর্শ করতে পারিনি। 

আরও পড়ুন: একই বিন্দুতে দাঁড়িয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

তিনি আরও বলেন, ছেলেরা সকলেই বুঝতে পেরেছে, কত বড় সুযোগ হাতছাড়া হয়েছে। এটা ওদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। ভারতের মতো দলকেও আমরা এখন চ্যালেঞ্জ জানাতে পারছি। হারিয়ে দেওয়ার কাছাকাছি চলে যাচ্ছি। সুদিন আর বেশি দূরে নেই।


একাত্তর/এসি

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর