ভুটানের জালে বাংলাদেশের ৯ গোল

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৮:৩২ পিএম

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে উড়ছে বাংলাদেশের মেয়েরা। প্রতিযোগিতার প্রথম ম্যাচে তাদেরকেই ৮-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার লড়াই শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার বাংলাদেশ জিতল ৯-০ গোলের ব্যবধানে। এই টুর্নামেন্টে একই দলের বিপক্ষে এবার ডাবল হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি।

সোমবার (৭ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৫ তম মিনিটে প্রীতির গোলে যাত্রা শুরু করে বাংলাদেশ। বিরতির আগেই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। ৩২ মিনিটের মধ্যে তিনি তিন গোল করেন। প্রথমার্ধের ইনজুরির সময়ে তার করা আরেকটি গোলে বাংলাদেশ ৪-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পরপরই প্রীতি আরেকটি গোল করেন। ৫৫, ৬৬ ও ৮০ মিনিটে মিতু, আয়েশা ও থুনিয়ে মারমা একটি করে গোল করেন। ৮৭ মিনিটে সুরভী আরেকটি গোল করলে ডাবল হ্যাটট্রিক পূর্ণ হয়। ফলে ৯-০ গোলে জেতায় শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ।

তিন দেশের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে টানা তিন ম্যাচ হেরে ইতোমধ্যেই ভুটান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফলে ৯ নভেম্বর নেপালের বিপক্ষে ভুটানের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। আগামী বুধবার নেপাল ভুটানকে হারালে ১১ নভেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটিই মূলত হবে ফাইনাল।

শিরোপা জিততে সেই ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তবে শুধু জিতলেই চলবে না, স্বাগতিকদের এগিয়ে থাকতে হবে গোলের হিসাবেও। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে পরপর দুইবার শিরোপা দখলে নেয় ভারত।


একাত্তর/এআর

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুক্রবার ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখিয়ে গোল উৎসব করে মেয়েরা।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। 
ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়...
সেই নেপাল। পুরোনো মঞ্চে চেনা প্রতিপক্ষকে হারিয়ে পুনরাবৃত্তির দারুণ এক গল্প লিখলেন বাঘিনীরা। স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় সাফ জয়ের উল্লাসে মাতলেন সাবিনা-তাহুরারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর