নেপালকে হারিয়ে সাফ ফাইনালে বাংলাদেশ

আপডেট : ১৬ মে ২০২৫, ০৮:০৪ পিএম

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। 

স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে আগামী ১৮ মে ফাইনালে খেলবে বাংলাদেশ। 

এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে হয়েছে তিনটি গোল। ম্যাচের ৭৩ মিনিটে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার শর্টে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আশিকুর রহমান। নেপালের ডিফেন্ডার ও গোলরক্ষক কোনো সুযোগ পাননি। বল জড়ায় নেপালের জালে। 

প্রথম গোলের সাত মিনিটের মাথায় পর দ্বিতীয় গোল করেন অধিনায়ক নিজেই। মানিকের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে ২-০ লিড এনে দেন। 

নেপাল ৮৬ মিনিটে এক গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। চলতে থাকে সংঘবদ্ধ আক্রমণ। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। কিন্তু ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয় নেপাল। 

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী রোববার (১৮ মে)। বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে আজ রাত ৮টায় ভারত ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে।

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর