সেনেগালকে দুই গোলে হারিয়ে শুভসূচনা ডাচদের

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১১:০৬ এএম

সাদিও মানের অভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছে সেনেগাল। নেদারল্যন্ডসের ডি-বক্সে বার বার বল নিয়ে গিয়েও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি তারা। এক সময় মনে হচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকেই যাচ্ছে ম্যাচটি। তবে ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করে সেনেগালকে হারিয়ে দিলো লুইস ফন গালের শিষ্যরা। গাকপোর গোলের পর শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ক্লাসেনের গোলে বিশ্বকাপের শুভসূচনা করল ডাচরা।

সোমবার (২১ নভেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের এই ম্যাচে তারকা ফুটবলার সাদিও মানেকে ছাড়া খর্ব শক্তির দল মনে হচ্ছিল সেনেগালকে। তবে মাঠের লড়াইয়ে ডাচদের সাথে সমানে সমান লড়াই করেছে আফ্রিকার দেশটি। ম্যাচের ৪ মিনিটেই সুযোগ আসে ডাচ মিডফিল্ডার গাকপোর সামনে। কিন্তু তিনি ফরোয়ার্ড বারউনের কাছে বল পাঠান। তবে তার শট সেনেগালের ডিফেন্স ব্লক করে দিলে গোলবঞ্চিত হয় নেদারল্যান্ডস।

ডাচদের গতিময় ফুটবলের বিপরীতে ম্যাচের ৯ মিনিটে সুযোগ পায় সেনেগালও। তবে পাপে মাতার সারের দূরপাল্লার শট ডাচ গোলপোষ্টের ওপর দিয়ে চলে যায়। ১৭ মিনিটে ডাচ শিবির আবারও সুযোগ পান। গাকপোর বাড়ানো বল ডেলে ব্লাইন্ড হেড করলে গোলবারে লেগে বাইরে চলে যায়। মিনিট দুয়েক পরে কর্নার কিকের সহজ একটি সুযোগ মিস করেন ডাচ মিডফিল্ডার ডি ইয়ং।

ম্যাচের ৩৯ মিনিটে ডাচ মিডফিল্ডার বারঘুইসের শট সেনেগালের চেলসির মিডফিল্ডার এডোয়ার্ডো মেন্ডি দুর্দান্তভাবে রুখে দেন। বল পজিশনে মোটামুটি সমান অবস্থানে থেকে প্রথমার্ধ শেষ করে দুই দলই।

দ্বিতীয়ার্ধেও গোছানো ফুটবল খেলতে থাকে দুই দল। তবে ৫৬তম মিনিটে সেনেগালের ফরোয়ার্ড ইসমাইলা সারকে ফাউল করলে হলুদ কার্ড দেখেন ডাচ ডিফেন্ডার ম্যাথিস ডি লাইট। মিনিট দুয়েক পরে দিয়ালো একটি গোলের সুযোগ নষ্ট করেন।

গোলের দেখা না পেয়ে ডাচ কোচ ফন গাল খেলার কৌশলে পাল্টানোর জন্য ৬২তম মিনিটে মেমফিস ডিপাইকে তুলে নিয়ে ভিনসেন্ট জানসেনকে মাঠে নামান। যার ফলে সেনেগালও তাদের একাদশে চারটি পরিবর্তন আনেন। তবে কোনো দলই গোলের দেখা পাচ্ছিলেন না। ৭৯ মিনিটে নেদারল্যান্ডস শিবিরে দুটি পরিবর্তন আনেন।

এর পাঁচ মিনিট পরেই ম্যাচে প্রথম ও একমাত্র গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ফ্রেঙ্কি ডি ইয়ং ডি-বক্সের মধ্যে গাকপোকে পাস দেন। সেনেগালের ডিফেন্ডার মেন্ডি সে বল আটকাতে না পারলে উপরের দিকের কোনাকুনির শট সরাসরি জালে জড়ায়। ফলে ডাচরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। আর অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ডেভি ক্লাসেন গোল করলে জয় নিশ্চিত হয়।


একাত্তর/এআর

বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাত ২টায় সিয়াটলে মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম ও সেনেগাল। গ্রুপ পর্বে নিজেদের নামের প্রতি বিচার করতে না পারা বেলজিয়ামের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা...
ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর লড়াই এখন চূড়ান্ত অগ্নিগর্ভ। টানা দুই পরাজয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে সেনেগাল ও ইরাক, উভয় দলেরই। শুক্রবার রাত ১টায় বিএমও ফিল্ডে মুখোমুখি লড়াইয়ে শুধু জয়ই নয়, বরং শেষ ষোলোর...
মঙ্গলবার ভোর চারটার দিকে যখন রেফারি শেষ বাঁশি বাজালেন, ঘড়ির কাঁটা আর সাধারণ কর্মদিবসের তোয়াক্কা না করেই এক নজিরবিহীন উন্মাদনায় মেতে উঠল পুরো নরওয়ে!
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর