ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে সার্বিয়ার বিপক্ষে জয়ের লক্ষে লড়ে যাচ্ছে ব্রাজিল। আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছে তিতের শিষ্যরা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
তবে, ম্যাচের অর্ধেক সময় পার হলেও গোলের দেখা মেলেনি।
দোহার লুসাইল স্টেডিয়ামের এই মাঠেই বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব।
তাইতো ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকা সত্ত্বেও সার্বিয়াকে নিয়ে সতর্ক ব্রাজিল। গত বিশ্বকাপে ইউরোপের দলটিকে তারা হারিয়েছিল ২-০ গোলে।
ফর্ম ও স্কোয়াডের গভীরতার কারণে ব্রাজিলকে এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে। অঘটনের আশায় প্রথম ম্যাচে রক্ষণাত্মক কৌশল বেছে নিতে পারে সার্বিয়া।
সব মিলিয়ে বিশ্বকাপে শেষ ৯টি ম্যাচের সাতটিতেই পরাজিত হয়েছে সার্বিয়া। ইউরোপের কোন দেশ হিসেবে এটাই সর্বোচ্চ পরাজয়। এবারের বিশ্বকাপে খেলতে আসা দলগুলোর মধ্যে আট পরাজয়ে একমাত্র অস্ট্রেলিয়া তাদের থেকে এগিয়ে আছে।
অন্যদিকে ১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারেনি ব্রাজিল। এই পর্যায়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত তারা।
একাত্তর/আরএ
