ঘুরে দাঁড়ালো কোস্টারিকা, স্তব্ধ জাপান

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৬:২৮ পিএম

নিজেদের প্রথম ম্যাচে সাত গোল হজম করা কোস্টারিক আজ রীতিমতো ঘুরে দাঁড়িয়েছে। আর শেষেমেষ উত্তর আমেরিকার দেশটি অভাবনীয় এক কাজ করে দেখিয়েছে। যে জাপান আগের ম্যাচে জার্মানিকে হারিয়ে দিয়েছিল, সেই এশিয়ান জায়ান্টকে কোস্টারিকা হারালো ১-০ গোলো। আর এর মাধ্যমেই ‘ই’ গ্রুপের লড়াই আরও জমজমাট হয়ে উঠলো।

রোববার (২৭ নভেম্বর) কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে এই জয় তুলে নেয় কোস্টারিকা। 

image


প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়া ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৮১ মিনিটে। কোস্টারিকার জয়সূচক গোলটি করেছেন কেইশার ফুলার।

জাপান প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে কোস্টারিকাকে বেশ চেপেই ধরেছিল। বল পজেশনে এগিয়ে থাকা দলটি বেশ কয়েকবার হানা দেয় কোস্টারিকার রক্ষণে; কিন্তু উল্টো ম্যাচের ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারা।

ইয়ালিস্টিন তাজেদার পাস ধরে বক্সের বাইরে থেকে একটু সামনে চলে আসা জাপানি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শট নেন কেইশার ফুলার। প্রায় ২০ গজ দুর থেকে নেওয়া সেই শটে হাত লাগিয়েছিলেন জাপানি গোলরক্ষক; কিন্তু বলটি তিনি থামাতে পারেনিন। জাপানকে হতাশ করে বল জড়িয়ে যায় তাদের জালে।

এদিকে ৮৮ মিনিটে সমতায় ফেরার ভাল একটা সুযোগ পেয়েছিল জাপান। কিন্তু কাজে লাগাতে পারেনি।

দুই ম্যাচে কোস্টারিকা ও জাপানের পয়েন্ট তিন করে। জাপান শেষ ম্যাচ খেলবে স্পেনের বিপক্ষে এবং কোস্টারিকার শেষ ম্যাচ জার্মানির বিপক্ষে।


একাত্তর/এসি


ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
জাপানে চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে নামার ঠিক আগমুহূর্তে এক চরম বিব্রতকর ও গোলমেলে পরিস্থিতির মুখে পড়ল দক্ষিণ কোরিয়া পুরুষ হকি দল। ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দক্ষিণ...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর