সহজ জয়ে শেষ ষোলোয় গ্রুপ সেরা ইংল্যান্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১১:৪৯ এএম

এক পয়েন্ট পেলেই প্রাথমিক লক্ষ্য পূরণ হতো ইংলিশদের। তবে শক্তিশালী দলটি সেই ভাবনাতেই গেল না। ছন্নছাড়া ওয়েলসকে  ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠলো ইংল্যান্ড।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টায় কাতার বিশ্বকাপে মুখোমুখি হয় ‘বি’ গ্রুপের দুই দল ওয়েলস ও ইংল্যান্ড।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ওয়েলসের ওপর চড়াও হয় ইংল্যান্ড।

৫০তম মিনিটে ফ্রি কিক পায় হ্যারি কেইনের দল। মার্কাস রাশফোর্ড ফ্রি কিকে বাম কোনা দিয়ে বল ঢুকিয়ে দেন ওয়েলসের জালে।

৫১ মিনিটে নিজেদের ডিফেন্সে রাশফোর্ডের কাছে বল হারায় ওয়েলস। এগিয়ে আসা বল পেয়েই বাম দিকে বাড়িয়ে দেন হ্যারি কেইন। সেখানে থাকা ফিল ফোডেন দারুণ ক্রস শটে গোল করেন।

৬৮তম মিনিটে ফের গোল করে ইংল্যান্ডের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন রাশফোর্ড।

আরও পড়ুন: ইরানকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে গেল ইংল্যান্ড। এই গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে যুক্তরাষ্ট্র। ইরানের পয়েন্ট ৩। আর ওয়েলসের পয়েন্ট মাত্র ১।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর