জিতেও বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১১:২৯ এএম

শঙ্কাই সত্যি হলো। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল জার্মানরা। কোস্টারিকার সঙ্গে ৪-২ গোলে জয়ের পরেও গ্রুপ পর্ব পার হতে পারলোনা মানুয়েল নয়্যারের জার্মানি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্বের শেষ রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে ছিটকে গিয়েছিল আসরে চ্যাম্পিয়নের মর্যাদায় খেলতে আসা জার্মানি।

এবার নকআউট পর্বের টিকেট কাটতে জার্মানির জন্য প্রথম শর্ত ছিল জিততে হবে। সঙ্গে প্রার্থনা করতে হবে অন্য ম্যাচের ফল যেন পক্ষে আসে। চোখজুড়ানো ফুটবলে নিজেদের কাজটা তারা ঠিকঠাক করলেও সমীকরণ পক্ষে এলো না। আরেক ম্যাচে যে চমক জাগানিয়া ফুটবলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে গেছে জাপান। পরের ধাপে তাদের সঙ্গী ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

তিন ম্যাচে দুই জয়ে জাপানের পয়েন্ট ৬। এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ স্পেন।

জার্মানির পয়েন্টও স্পেনের সমান ৪; কিন্তু গোল ব্যবধানে অনেক পিছিয়ে জার্মানরা। কোস্টা রিকা শেষ করলো ৩ পয়েন্ট নিয়ে।

গোলের নেশায় প্রথম মিনিট থেকে আক্রমণ শাণানো জার্মানি এগিয়ে যেতে পারত দ্বিতীয় মিনিটেই। তবে জামাল মুসিয়ালার জোরাল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। পাঁচ মিনিট পর লেয়ন গোরেটস্কার শট হয় লক্ষ্যভ্রষ্ট। নবম মিনিটে ভালো পজিশন থেকে টমাস মুলারের হেড লক্ষ্যভ্রষ্ট হলে বাড়ে হতাশা।

ম্যাচের ১৪তম মিনিটে বক্সের মধ্যে ফ্রি হেডারের সুযোগ পেয়েছিলেন গোরেটজকা। কিন্তু সফল হননি তিনি। প্রথমার্ধের বাকি সময় আরও কয়েকটি সুযোগ নষ্ট হয় জার্মানদের। শেষ পর্যন্ত ১-০ স্কোরলাইনে বিরতি যায় জার্মানি।

প্রথমার্ধের শেষের ছন্দ ধরে রেখেই দ্বিতীয়ার্ধ শুরু করে কোস্টারিকা। মাঠে চাপে থাকা জার্মানদের চাপ আরো বাড়ে অন্য ম্যাচের স্পেনের বিপক্ষে জাপান ২-১ গোলে এগিয়ে গেলে। এমন চাপে পড়ে হ্যান্সি ফ্লিক মাঠে নামান নিকলাস ফুলক্রুগকে।

তবে তিনি মাঠে নেমে পার্থক্য গড়ার আগেই গোল করেন কোস্টারিকার ইয়েলৎসিন তেহেদা। ৬০ মিনিটে জার্মান ডিফেন্ডার ও গোলরক্ষক নয়্যারের ভুলে গোল করেন এই মিডফিল্ডার। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে হ্যান্সি ফ্লিকের দল। বিশেষ করে তরুণ মিডফিল্ডার মুসিয়ালা। তবে ভাগ্যটা তাঁর সঙ্গে ছিল না। কখনো নাভাসের অতিমানবীয় সেভ কিংবা কখনো গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় গ্রুপ চ্যাম্পিয়ন জাপান

জার্মানির বিপদ বাড়ে কোস্টারিকা দ্বিতীয় গোল করলে। ম্যাচের ৭০ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় কোস্টারিকা। গোল করেন হুয়ান পাবলো ভারগাস। স্পেনের বিপক্ষে হার এড়ানোর নায়ক ফুলক্রুগ জার্মানদের সমতা ফেরাতে বড় ভূমিকা রাখেন। তাঁর সহায়তায় ৭৩ মিনিটে গোল করেন কাই হাভার্টজ।

জার্মানদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, নিশ্চিত গোল বাঁচিয়ে দেন নাভাস। ৮৫ মিনিটে আবারও সেই হাভার্টজ গোল করে ব্যবধান ৩–২ করেন।

শেষ মুহূর্তে ব্যবধান আরো বাড়ান ফুলক্রুগ। যদিও তা ঠেকাতে পারেনি জার্মানির বিদায়।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর