কোয়ার্টার ফাঁড়ায় আবারও কাটা ব্রাজিল, সেমিতে ক্রোয়েশিয়া

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৯:৫০ এএম

এবারও ভেস্তে গেলো ব্রাজিলের হেক্সা মিশন। গতবারের বিশ্বকাপের মতো এবারও ব্রাজিল কাটা পড়লো কোয়ার্টারের খড়গতে। গতবারের বেলজিয়ামে পরাস্ত ব্রাজিল এবার একই ম্যাচে হারলো ক্রোয়েশিয়ার কাছে।

এদিন বিশ্বকাপের শেষ আটে ব্রাজিল ক্রোয়েশিয়াকে হারানোর পথেই ছিল। তবে অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে এলো ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল। এরপর টাইব্রেকারে ব্রাজিলকে রুখেই দিল ক্রোয়াটরা। হারাল ৪-২ গোলে। 

image


শুক্রবার রাতে নেইমার, রিচার্লিসন, ভিনিসিয়ুসদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ক্রোয়েশিয়ার গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ। একের পর এক আক্রমণ ঠেকিয়ে যাচ্ছিলেন।

এদিন লিভাকোভিচের দৃঢ়তায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় গোলশূন্য ড্রতে।

image


অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে গোলের দেখা যায় ব্রাজিল। ত্রাণকর্তা আবারও সেই নেইমার জুনিয়র। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। মুহূর্তের অসাবধানতায় গোল খেয়ে বসে তারা। ১১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে আসে ক্রোয়েশিয়া। সেখান থেকে পেরিসিচের পাসে বাম পায়ের শক্তিশালী শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। ১-১ গোলে সমতা।

image


ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও দেয়াল হলে দাঁড়ালেন লিভাকোভিচ। প্রথম শট নিতে আসেন রদ্রিগো। তার শটটি ঠেকিয়ে দেন তিনি। মারকুইনসের শট গিয়ে লাগে সাইড বারে। ৪-২ গোলে জিতে সেমিতে যায় ক্রোয়েশিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।


একাত্তর/এসি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মানেই কি শুধু মাঠের লড়াই আর প্রিয় দলের জার্সি গায়ে সমর্থকদের উন্মাদনা? একদমই না! বিশ্বকাপের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একের পর এক বিচিত্র ও রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী। ২০১০...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর