ব্রাজিলের বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়লেন তিতে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ পিএম

কাতারেও ভাঙলো হেক্সা জয়ের স্বপ্ন। ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর এর পরপরই পদত্যাগের ঘোষণা দিলেন দলের প্রধান কোচ আদেনোর লেওনার্দো বাক্কি তিতে।  

স্কাই স্পোর্টস জানায়, শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে তিতে ব্রাজিল কোচের পদ থেকে সরে দাঁড়ান। 

এসময় তিতে বলেন, যেমনটা আমি আগেই বলেছি, আমার চক্র শেষ। আমি এটা বছর দেড়েক আগেই বলেছিলাম। নিজের দেওয়া কথা রেখেছি আমি।

তিনি আরও বলেন, আমার বিদায় নিয়ে এখন কোনো নাটক বের করা ঠিক হবে না। আমার জায়গা নেওয়ার জন্য আরও ভালো পেশাদার লোক আছেন। এখানে বিশ্লেষণ করার মতো অনেক কিছুই থাকবে। কিন্তু আমার চক্র শেষ।

image


কিন্তু ব্রাজিল কি তাদের সেরাটা দেখিয়েছিল? এমন প্রশ্ন তুলে তিতে বলেন, সামগ্রিকভাবে, হ্যাঁ। আমি বুঝতে পারি যে আমি সবচেয়ে বেশি দায়ি, কিন্তু আমরা সবাই দায়ি। এটি নায়ক বা খলনায়ক হওয়ার বিষয় নয়। খেলাধুলায় এমন কিছু নেই।

তিনি যোগ করেন, কখনও কখনও আমাদের দুর্দান্ত পারফরম্যান্স দেখায়, আমরা গোলে শ্যুট করি এবং বল বিচ্যুত হয়। এটা স্বাভাবিক। তবে আমি এ ফলাফলকে সম্মান করতে পারি। হারটা কষ্ট দেয়, কিন্তু আমি এখন শান্ত আছি।

আরও পড়ুন: গ্যালারিতে ক্রোয়াট রূপসীতে মোহিত কাতারি দর্শকরাও

এর আগে শুক্রবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়ে নেইমারের অসাধারণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু ১১৭ মিনিটে ব্রুনো পেতকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। 

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেই পেনাল্টি শ্যুটআউটেই শেষ হয় ব্রাজিলের বিশ্বকাপ মিশন। এ নিয়ে টানা পাঁচ আসরের নক-আউট পর্বে ইউরোপিয়ান দলের কাছে হেরে বিদায় নিলেন থিয়াগো সিলভারা।


একাত্তর/আরবিএস 

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর