অবসরের হুমকি ফিরিয়ে নিলেন নেইমার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৮:২৩ পিএম

জোগো বোনিতো! নান্দনিক ফুটবলের ধারক ও বাহক ব্রাজিল একমাত্র দেশ যারা প্রতিটি বিশ্ব আসরে এসেছে একটি মাত্র লক্ষ্য নিয়ে, আর তা হলো শিরোপা। এর চেয়ে কম কোন কিছু দলটির কাছে গ্ৰহণযোগ্য নয়, তাদের সমর্থকদের কাছে তো আরো নয়। তাই কাতার আসরের কোয়ার্টার থেকে কাটা যাবার পর শুধু ব্রাজিলই নয় লাখো কোটি দর্শকের কাছে এবারের বিশ্বকাপ শেষ। আশা নিয়ে আবারো অপেক্ষা চার চারটি বছরের জন্য। 

তবে শুক্রবার রাতে দোহাতে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারের পর ব্রাজিল দলকে ঘিরে একের পর এক শিরোনাম তৈরি হতে শুরু করে। খেলা শেষের এক ঘন্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন কোচ তিতে। ব্রাজিলের এই পরিস্থিতির সব দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন এই কোচ। শুধু তিতে নন, আর ব্রাজিলের জার্সি গায়ে না তোলার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ তারকা থিয়াগো সিলভা ও দানি আলভেজ। নেইমারের নিজেও দল ছাড়ার হুমকি দিয়েছিলেন, তবে পরে সরেও এসেছেন। 

নেইমার স্বীকার করেছেন, বিশ্বকাপ থেকে ব্রাজিলের দুঃখজনক বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেয়ার কথা ভেবেছিলেন তিনি। তার অসাধারণ এক গোলে ব্রাজিল এগিয়ে যাবার পর খেলা শেষ হতে পাঁচ মিনিট বাকি থাকার পরেও আক্রমণে যাওয়া নিয়ে তিনি মাঠের মধ্যেই অসন্তোষ প্রকাশ করেন। কেন সবাই মিলে নিচে এসে দাঁড়ালো না, এনিয়ে দলের খেলোয়াড়দের দুই কথা শুনিয়েছেন তিনি।

image


পদত্যাগের হুমকি থেকে পরে এলেও নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেছেন ৩০ বছরের এই প্লেমেকার। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলবো কিনা, সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। নিজের কাছে আগে পরিস্কার হতে হবে আমি আসলে কি চাইছি। হুট করে সিদ্ধান্ত নিবো না। তাই আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করে দিচ্ছি না, তবে আবার এরও শতভাগ নিশ্চয়তা নেই যে, আমাকে আবারো নীল হলুদ জার্সিতে দেখা যাবে।

নেইমার বলেন, আমার খুব খুব খারাপ লাগছে। যা যা ঘটে গেছে সেসব হজম করা সত্যিকার অর্থে ভীষণ কঠিন, খুবই কঠিন। আমার কাছে এখনো দুঃস্বপ্নের মতো লাগছে। যা হয়েছে তা বিশ্বাস করতে পারছি না। এটা আমাদের দল নয়।‌

ব্রাজিলের হয়ে রেকর্ড গোল করা এই তারকা জানান, এখন তিনি পরিবারের কাছে ফিরে যেতে চান। পরিবারের কাছ থেকে আবারো প্রাণশক্তি ফিরে পাবেন বলে নেইমারের বিশ্বাস। তবে এটা ঠিক এই হার তাকে অনেক দিন পীড়া দেবে। 

এদিকে, ৬১ বছরের তিতে জানিয়েছেন, কাতার থেকে বিদায়ের পর তাঁর আর ব্রাজিল দলের কোচ থাকার কোন অধিকার নেই। সব কিছুর দায় নিয়ে তাই সরে দাঁড়ানোর বিকল্প নেই বলেও জানান কোচ তিতে। এরিমধ্যে তার উত্তরসূরী খুঁজতে শুরু করে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। 

image


আর জাতীয় দলের হয়ে টানা ১৪ বছর খেলার পর ডিফেন্ডার থিয়াগো সিলভা বলেছেন, ব্রাজিলের হয়ে খেলার আর কোন সুযোগ থাকা উচিৎ নয়। অবসর নেয়ার এটাই সবচেয়ে ভালো সময়। দলের হয়ে ১১৩টি ম্যাচ খেলা এই তারকার ভাষায়, দুঃখজনক হলেও সত্যি আমি আর কখনোই বিশ্বকাপের শিরোপা উঁচু করে ধরতে পারবো না। তবে কে বলতে পারে যে, অন্য কোন ভূমিকায় সেটি করতে পারবো না। অর্থাৎ কোচ হয়ে ফেরার আগ্ৰহ জানিয়ে রাখলেন তিনি।‌

কোয়ার্টার ফাইনাল শেষে ব্রাজিলের খেলোয়াড়রা নিজেদেরকে সাজঘরে প্রায় দুই ঘন্টা বন্দি করে রেখেছিলেন। ২০ বছর ধরে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ নেয়নি সেলেকাওরা, এর‌ আগে এতো দীর্ঘ সময় তাদের শিরোপা বঞ্চিত থাকতে হয়নি কখনও। ফলে এবারের বিদায়টি নেইমারদের জন্য মেনে নেয়া বড় কঠিন হয়ে পড়েছে। পরের দিন সাত সকালেই রাজধানী ব্রাসিলিয়ার উদ্দেশ্য উড়ে গেছেন তারা। তবে যাবার পথে লন্ডনে যাত্রাবিরতি, ইউরো‌ লিগের খেলোয়াড়রা সেখানে নেমে যাবেন।‌

তরুণ তারকা রডরিগো পেনাল্টি শূট থেকে গোল করতে না পারার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন। এমন দুঃসময়ে তার পাশেও দাঁড়িয়েছেন নেইমার। তিনি বলেন, আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে বলছি ওকে কোন দোষ দেবেন না। সব কিছুর দায় আমার কাঁধে চাপিয়ে দেন, তারপরও ওকে কিছু বলবেন না। ওর সামনে অনেক সোনালী সময়। আর বিশ্বের সেরা খেলোয়াড়ও পেনাল্টি মিস করতে পারেন, আমিও মিস করতে পারি। 

image


নেইমার বলেন, আমি রডরিগো ও দলের সবাইকে বলেছি দোষ আমার, কারণ আমি দলের একজন জেষ্ঠ সদস্য। রডরিগো একজন প্লেমেকার, তাই সে পেনাল্টি নিতে চেয়েছিল। তার মানে এই নয় যে, অন্য যারা শট নিতে গেছে, তাদের সবাই সফল‌ হতে পেরেছে।‌ এই থেকে শুধু ওর নয়, গোটা দলের শিক্ষা নেয়া উচিত।

আরও পড়ুন: শেষ আটের অগ্নিপরীক্ষায় ফ্রান্সের মুখোমুখি ইংল্যান্ড

তিনি আরো বলেন, আমাদের দলের কেউই খলনায়ক নয়। আমরা একসাথে জিতি, আবার একসাথেই হারি। সাজঘরে আমরা এটাই বলেছি। বলেছি যে, এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দলের সবার সাথে কথা বলেছি এবং‌ জানিয়েছি আমরা সবাই একসাথে বেশ কিছু দিন ভালো সময় কাটিয়েছি। আমাদের অনেক নতুন বন্ধু হয়েছে। এমন একটি দলের অংশ হতে পেরে আমার খুব আনন্দ লাগছে।‌ দলের সবাইকে নিয়ে আমি গর্বিত। দুঃখজনকভাবে আমরা শিরোপা জিততে পারিনি, আর এমনটি হতেই পারে।‌ তবে আমরা সবাই এনিয়ে কিছুটা শোকাহত। 


একাত্তর/আরবিএস  

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে বড় এক লাফ দিল বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার রাতের এই ম্যাচে ইউরোপীয় দলটি শুধু জয়ই তুলে নেয়নি, বরং ১৮ বছর...
মধ্যপ্রাচ্যের উত্তাপ আর বলকান অঞ্চলের লড়াই এবার আছড়ে পড়ছে আমেরিকার সিয়াটলে। বিশ্বকাপের বি-গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে রাত ১টায় মুখোমুখি হচ্ছে বসনিয়া-হার্জেগোভিনা এবং কাতার। দুই দলের সামনেই...
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর