বিশ্বকাপের ‘স্টেডিয়াম ৯৭৪’ বাংলাদেশে আনতে চায় বাফুফে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১১:০২ পিএম

কাতার বিশ্বকাপের যে আটটি ভেন্যু রয়েছে এর মধ্যে স্টেডিয়াম ৯৭৪ ভেঙে ফেলা হবে। বহনযোগ্য স্টেডিয়ামটি বাংলাদেশে আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এরইমধ্যে এ জন্য কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে বাফুফে যোগাযোগ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম এ বিষয়ে গণমাধ্যমকে জানান, যেহেতু কাতারের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক রয়েছে, তাই আমরা এটি পাওয়ার জন্য আবেদন করেছি। আমাদের এই স্টেডিয়াম পাওয়ার একটা ভালো সুযোগ রয়েছে।

image


কিন্তু চাইলেই যে এই স্টেডিয়াম বাংলাদেশ পাবে, এ ব্যাপারে নিশ্চিত নন আবু নাইম। তিনি বলেন, যদিও আমরা জানি এটা পাওয়া কঠিন হবে। কারণ, এই স্টেডিয়াম আনার পেছনে অনেক প্রক্রিয়া জড়িত।

image


তিনি আরো বলেন, প্রথমত, এটি কোন স্থানে বসাব, কীভাবে দেশে আনব, সেগুলো নিয়ে পরিকল্পনা করতে হবে আমাদের। তা ছাড়া কাস্টমস কর্তৃপক্ষ ও বন্দরের খরচের ব্যাপার রয়েছে। এ জন্য আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে কাতারে। কোন জায়গায় এটি স্থাপন করা হবে, কীভাবে ব্যবহার করব, এগুলোও তাদের জানাতে হবে। এ ক্ষেত্রে যদি ক্রীড়া মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাই, তাহলে হয়তো আমাদের জন্য কাজটা আরেকটু সহজ হবে।

image


স্টেডিয়াম ৯৭৪ মূলত শিপিং কনটেইনার দিয়ে তৈরি করা হয়েছে। বিচ্ছিন্ন করে ফেলা যায় এ রকম স্টিল বা ইস্পাতের ফ্রেমের ফাঁকে ফাঁকে বসিয়ে দেওয়া হয়েছে শিপিং কনটেইনার। পুরো স্টেডিয়ামটি বানানো হয়েছে ৯৭৪টি শিপিং কনটেইনার দিয়ে। আর কাতারের আন্তর্জাতিক ডায়ালিং কোড ৯৭৪। এই দুটি বিষয় মাথায় রেখেই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে স্টেডিয়াম ৯৭৪। বিশাল সব কনটেইনারের ভেতরে দর্শকদের জন্য আসনও বানানো হয়েছে।

image


ফুটবলারদের জন্য তৈরি করা হয়েছে ড্রেসিংরুম। বাথরুম থেকে শুরু করে সব ব্যবস্থাই করা হয়েছে কনটেইনারের ভেতরে। এসব কনটেইনার বহনযোগ্য। ব্যবহারের পর চাইলে খুলে ফেলা যাবে। চাইলে অন্য যেকোনো জায়গায় নিয়ে একইভাবে বানিয়ে ফেলা যাবে এই স্টেডিয়াম।

image


বিশ্বকাপে এই স্টেডিয়ামে প্রথম ম্যাচটি হয়েছে গ্রুপ পর্বে। মেক্সিকো-পোল্যান্ডের ম্যাচটি হয়েছিল গোলশূন্য। আর শেষ ম্যাচটি হয়েছে ব্রাজিল-ক্রোয়েশিয়ার। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে এই মাঠ থেকেই বিদায় নেয় ব্রাজিল।

আরও পড়ুন: যে আট স্টেডিয়ামে কাতার বিশ্বকাপ

ক্রিস্টিয়ানো রোনালদো এই স্টেডিয়ামেই গোল করে দারুণ একটি কীর্তি গড়েছেন। ঘানার বিপক্ষে গোল করে পুরুষ ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর