নিজের শেষ বিশ্বকাপে সুন্দর সমাপ্তি চান মেসি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

কাতার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে নতুন বলে শুরু হয়েছে খেলা। যার নাম আল হিলম বা স্বপ্ন। সেই স্বপ্নের পথেই আরেকবার লিওনেল মেসি।

এর আগেও তিনি ফাইনাল খেলেছেন। তবে ২০১৪ সালে চোখের জলেই বিদায় নিতে হয়। এবারের হিসেব ভিন্ন।

মেসির বয়স এখন ৩৫, পরের বিশ্বকাপটা ২০২৬ সালে, ওই সময়ে ফুটবলারের বয়স দাঁড়াবে ৩৯ বছরে। সাধারণভাবেই, সে সময় নিজের সেরাটা দেয়ার শক্তি থাকবে না তার।

বিশ্বকাপের আগেই মেসি বলেছিলেন, এই আসরটি তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।

এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলেছেন মেসি, ফাইনালে সংখ্যাটি দাঁড়াবে ২৭-এ। এতো কিছুর পর নিজের শেষ বিশ্বকাপ তার। তাই তো এই বিশ্ব তারকা আশায় আছেন শেষটা সুন্দর করার।

image


মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সেমিফাইনাল ম্যাচ জয়ের পর তিনি বলেন, হ্যাঁ, নিশ্চিতভাবে এটাই আমার শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপে অনেক দেরি, বয়স তখন পক্ষে থাকবে না। ফাইনাল ম্যাচটিই হতে যাচ্ছে বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। আশা করছি এবারেরটা ভালোভাবেই শেষ হবে।

আরও পড়ুন: ক্রোয়েট ঋণ শোধ করে ফাইনালে আর্জেন্টিনা

গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে অসাধারণ পারফর্মেন্স করে দলকে ফাইনালে পৌঁছে দেন লিওলেন মেসি। নিজে একটি গোল করার পাশাপাশি আলভারেজকে দিয়ে করান আরেকটি। পান ম্যাচ সেরার উপহারও।

চলতি আসরে মেসি এখন পর্যন্ত ৫ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি গোল।

image


আসরে এখন পর্যন্ত খেলা ছয়টি ম্যাচের, চারটিতেই হয়েছেন ম্যাচ সেরা। গোল্ডেন বলের পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়েও সমান তালে এগিয়ে যাচ্ছেন এই ফুটবল জাদুকর।

মেসির মতো ফুটবল ভক্তরাও আছেন সুন্দর এক শেষের আশায়। সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের শেষটা যেন সুন্দর হয়, এটাই এখন সকলের প্রত্যাশা।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর