একাত্তরকে যা বললেন মেসির মা ও স্ত্রী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। বিশ্বজয়ের হাতছানি মেসিদের সামনে। আর এরই মধ্যে বাংলাদেশ নামটাও বেশ পরিচিত হয়ে উঠেছে আর্জেন্টাইনদের কাছে। কোটি বাঙালি ভক্তের ভালোবাসার কথা জানেন বিশ্বতারকা লিওলেন মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ও সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোর।

image


কাতারের দোহায় তারা তাদের ভালোবাসার কথা ব্যক্ত করলেন একাত্তরের প্রতিবেদক অর্ণব বাপির কাছে।

একাত্তরের খেলাযোগ টিমের পক্ষ থেকে তারা গ্রহণ করেছেন লাল-সবুজ বাংলার জার্সিও।

image

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ শেষে ফিরছিল মেসির পরিবার। সে সময় এ বিশ্বতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি একাত্তরকে উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে যে ভালোবাসা দিয়েছে সেটা অভাবনীয়। এতো দূরের একটা দেশ যে মেসিকে ঘিরে উদযাপন করে সেটা নিঃসন্দেহে গর্বের। আমাদের পক্ষ থেকেও তাদের জন্য ভালোবাসা।’

image


লিওলেন মেসির সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোর খানিক বাদেই বলে ওঠেন, ধন্যবাদ- বাংলাদেশ।

সেইসাথে বাংলাদেশের ভক্তদের ভালোবাসা জানান মেসির ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

একাত্তর/আরএ

আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর