৩২ দল নিয়ে ‘ক্লাব বিশ্বকাপ’ আয়োজনের ঘোষণা দিল ফিফা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৪:২০ পিএম

ফিফার ব্যবস্থাপনায় নতুন বিশ্বকাপ আসছে। বিশ্বের সেরা ৩২ দল নিয়ে ‘ক্লাব বিশ্বকাপ’ আয়োজন করবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রতি চার বছর পরপর নতুন এই ক্লাব ভিত্তিক বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। শুক্রবার ফিফা প্রেসিডেন্ট জিওন্নি ইনফান্তিনো বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, ২০২৫ সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের সেরা ৩২ ক্লাব ওই টুর্নামেন্টে অংশ নেবে। যদিও ৩২ ক্লাব কীভাবে নির্ধারণ হবে তা চূড়ান্ত হয়নি। ক্লাব বিশ্বকাপের প্রথম আসর আয়োজন করবে কাতার বিশ্বকাপে চমক দিয়ে সেমিফাইনালে খেলা মরক্কো। ফিফা অনেকদিন ধরেই, উয়েফার চ্যাম্পিয়ন্স লিগের মতো একটি আসর আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছিল। 

ফিফা প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে বলেছেন, 'আপনারা জানেন, ২৪ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আমরা আগেই সম্মত হয়েছিলাম। কিন্তু করোনার কারণে ২০২১ সালের আসর আয়োজন করা সম্ভব হয়নি।'

তিনি আরও জানান, 'নতুন ফিফা বিশ্বকাপ ২০২৫ সাল থেকে নতুন করে শুরু হবে এবং অংশ নেবে ৩২ দল। বিশ্বের সেরা ওই ৩২ দল কীভাবে ঠিক হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত করা হবে।'


একাত্তর/এআর

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার মেগা ফাইনাল দিয়ে পর্দা নামছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। তবে এই ফাইনাল শুরুর আগেই এক চরম বিতর্কিত বোমা ফাটিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর