মেসি না এমবাপে, কার মাথায় উঠবে জয়ের মুকুট?

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০২:০৮ পিএম

শেষ লগ্নে কাতার বিশ্বকাপ। চুকিয়ে দেবার পালা সব হিসাব নিকাশ। আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স...আসল লড়াইটা লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে। ফাইনাল ম্যাচের পার্থক্য গড়ে দেবে এই দুই প্লে মেকার। 

একদিকে লিও মেসির প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি, অন্যদিকে এমবাপের ডাবল শিরোপা জয়। কার ক্যারিশমায় হবে বাজিমাত? 

ফুটবল দুনিয়ার দুই সুপারস্টার। বিশ্বকাপের সবচেয়ে বড় এপেটাইজার। গ্র্যান্ড ফিনালের মেইন ইনগ্রেডিয়েন্টস...সুপার সানডেতে ব্লকবাস্টার ম্যাটিনি শো। একদিকে কিলিয়ান এমবাপে ম্যাজিক, অন্যপাড়ে ক্যামেরাবন্দী হবে মেসি মোমেন্টস।

এলএমটেন-কেএমটেন....দুটি নাম, দুটি শক্ত কাঁধ। যাদের উপর ভর করে দুটি দেশ ভাসতে চায় সুখের ভেলায়। একজন লিড করছেন নেক্সট জেনারেশনের ফুটবলারদের আরেকজন বাধছেন জেনারেশন শেষের সুর। ক্লাব ফুটবলে একে অন্যের সারথি তবে আজ এমবাপের সৈন্যদল দাঁড়িয়ে মেসির নৌকোর মুখোমুখি। ঠিক যেন বাঁচার লড়াই।

দুজনের খেলার ধরণ একেবারেই ভিন্ন। এমবাপের শক্তি পাওয়ার এন্ড পেস আর মেসিতো বল পায়ে মাঠে সৃষ্টি করেন সুই-সুতোর বুনন। দুই হিরোর এই রাইভাল যেন শক্তি ভার্সেস পারফেকশন।

কাতার বিশ্বকাপে একে অন্যের উপর ফেলছে গরম নি:শ্বাস। গোল-প্রত্যাশিত গোলের হিসেবে লিও মেসি আপার হ্যান্ড।

লিওনেল মেসি যেন একাই একশো। এমবাপের পাঁচ গোল গ্রিজম্যানের তিন অ্যাসিস্ট। দুজনের পারফরম্যান্স এলএমটেনের বাঁ পায়ের খেল।

প্রতিপক্ষের ডেরায় চান্স ক্রিয়েট, অন টার্গেট শট, ড্রিবলিং,অ্যাটাকিং থার্ডে পাস...৩৫ বছরের মেসির কাছে ২৩ বছরে এমবাপে এখনো ঢের পিছিয়ে।

আরও পড়ুন: আশা জাগিয়েও ভারতের কাছে ১৮৮ রানে হারলো বাংলাদেশ

সবমিলিয়ে মরুর বুকে দুজনেই নামিয়েছেন শীতল বৃষ্টি। গোল্ডেন বলের লড়াইয়েও দুজনেরই দাপট। বিশ্বকাপ জয় মেসিকে অষ্টমবারের মতো এবং এমবাপে প্রথমবারের মতো এগিয়ে দেবে ব্যালন ডি’অরের লড়াইয়ে।

শেষ বিশ্বকাপে মেসির সামনে প্রথম বিশ্বকাপ জয়ের ইশারা। এক যুগ ছোট কিলিয়ান এমবাপে আছেন টানা দুই বিশ্বকাপ জিতে এলিট গ্রুপে জায়গা করার অপেক্ষায়। এ লড়াই সেই সে লড়াই, সকল লড়াই ঘুচিয়ে দেবার, এ লড়াই বহু দিনের বাকির হিসেব চুকিয়ে দেবার। 


একাত্তর/এসজে

ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর